শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ নারায়ণগঞ্জ বিআরটিএ’র দুর্নীতির বরপুত্র সহকারী পরিচালক মাহবুবুর

সদরপুরের আলোচিত ইউএনও আল মামুনকে বদলি

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

ফরিদপুরের সদরপুরের আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে বদলি করা হয়েছে। তার স্থলে ইউএনও’র দায়িত্বভার দেয়া হয়েছে সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনকে। অন্যদিকে আল মামুনকে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের এক অফিস আদেশের চিঠিতে এ জানানো হয়েছে।

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সই করা ওই চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ নভেম্বরের প্রজ্ঞাপনে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাইবান্ধায় বদলি করা হয়েছে। তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ১১ ডিসেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল সদরপুর থেকে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আল মামুন বলেন, ‘সদরপুরের ইউএনও’র পদ থেকে অবমুক্ত করা সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পেয়েছি। চিঠিটি গত বুধবারের (১১ ডিসেম্বর) তারিখে স্বাক্ষর করা ছিল।  শুক্রবার রাতে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেবো।’

গত বুধবার আল মামুনের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলে মন্তব্য করার অভিযোগ তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওইদিন দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এমন অভিযোগ ওঠার পর ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান। যদিও আল মামুন ওই অভিযোগ অস্বীকার করেন।

অপরদিকে, আল মামুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও তাকে কর্মস্থলে পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এদিন সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে বুধবার রাতে সদরপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি ও জামায়াতের নেতারা ইউএনও আল মামুনকে প্রত্যাহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে তার বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ’ ও মৌখিক প্রত্যাহারের আদেশ ফিরিয়ে নেয়ার পাশাপাশি ঘটনা যাচাই করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছিলেন তারা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...