শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু

ভালুকায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ 

 

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে সেলিম মিয়া নামে একজন চাল ব্যবসায়ীকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে হারেজের মুদি দোকানের সামনে। অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার চাল ব্যবসায়ী সেলিম মিয়ার সাথে একই এলাকার রোবেল ও রোমানের বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। সেলিম মিয়া ভালুকা বাজারে মাসুদ চৌধুরী সুপার মার্কেটে চালের ব্যবসা করে। ঘটনার দিন দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে হারেজের মুদি দোকানের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পথরোধ করে রোবেল রোমান গং সেলিমের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা সেলিম মিয়াকে এলোপাথাড়ি মারধর করে আহত করে। পরে ডাক চিৎকারে স্থানীয়রা আহত সেলিম মিয়াকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় সেলিম মিয়া বাদী হয়ে রোবেল,রোমান, সোহাগ, আলামিন, মেহেদী ও হৃদয়সহ মোট ছয়জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান অভিযোগ পেয়েছি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...