শিরোনাম
হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার

গাইবান্ধায় জামায়াতের মিছিলে বিএনপির হামলা;২০টি হোন্ডা ভাঙচুর,আহত-৩০ 

 

ফেরদৌস আলম,গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় জামায়াতে ইসলামীর মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের প্রায় ৩০ জন। আহতদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিফের নেতৃত্বে দলীয় নেতাকর্মী মিছিলের পিছন থেকে এই হামলা চালায় বলে অভিযোগ জামায়াতে ইসলামী নেতাদের। তবে অভিযোগ অস্বীকার করে সেলিম আহমেদ তুলিফ বলেন, জামায়াতের নেতাকর্মীই তাদের ওপর হামলা চালায়।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সাঘাটা উপজেলার বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকেই স্থানীয়দের মাঝে আতঙ্ক আর থমথমে অবস্থা বিরাজ করছে উপজেলা জুড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলা জামায়াত নেতাকর্মীরা দলীয় মিছিল বের করে। মিছিলটি বাজার এলাকায় পৌঁছিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয় জামায়াতে নেতাকর্মীর। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনাটি পরিকল্পিত দাবি করছেন সাঘাটা উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বী। তিনি বলেন, সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করলে পিছন থেকে হামলা করে বিএনপি নেতাকর্মীরা। হামলায় প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুত্বর আহত শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, আশাদুল ইসলামসহ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। শুধু হামলাই নয়, নেতাকর্মীদের ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। গতকাল রাতেও জামায়াতের এক কর্মীকে মারধর করে বিএনপির নেতারা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিফ। তিনি বলেন, লাঠি হাতে জামায়াতের মিছিলের সময় সড়কের পাশে নেতাদের সঙ্গে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু হঠাৎ করেই তারা আমাদের ওপর হামলা করে এবং ২টি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় তিনিসহ ১০ জন আহত হয়েছেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...