শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

অপসাংবাদিকতা মানব সভ্যতাকে কলুষিত করে: মুন্সীগঞ্জে কাদের গনি 

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন,বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে৷যারা ভালো সাংবাদিকতা করে মানুষ তাদের ওপর আস্থা রাখে,বিপদ আসলে পাশে দাঁড়ায়।ভালো সাংবাদিকতা না করায় আজ অনেককে পালাতে হয়েছে।এটা গণমাধ্যমের জন্য বড্ড লজ্জার।সাংবাদিকদের এ নেতা বলেন, বস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল বিষয়।এটি ছাড়া সঠিক সাংবাদিকতা সম্ভব নয়।গণমাধ্যমে সত্যের অপলাপ ও ফরমায়েশি সাংবাদিকতা কাম্য নয়। অপসাংবাদিকতা সমাজ,দেশ তথা মানব সভ্যতাকে কলুষিত করে।সত্যের জয় সবসময় নিশ্চিত।তাই সত্য প্রকাশ করা ও সত্য অনুসন্ধান করাই সাংবাদিকতার একমাত্র কাজ।
রবিবার(২৯ ডিসেম্বর)সকালে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন বার্ষিক সাধারণ সভায় তিনি এসব বলেন।মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বিএফিউজ’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন,সহ-সভাপতি একেএম মহসিন,সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো:শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: রুবেল।কাদের গনি চৌধুরী বলেন,এখন বাংলাদেশের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা খুব একটা দেখা যায় না।বস্তুনিষ্ঠতা মানে হল কোনও ঘটনাকে বা বিষয়কে বাড়িয়ে বা কমিয়ে না বলা।রিপোর্টারের ব্যক্তিগত পছন্দ অপছন্দ যাই থাক কোনও মন্তব্য থাকবে না রিপোর্ট-এ।ঘটনা এবং বিষয়ে অনিবার্যভাবে একাধিক পক্ষ থাকে।পক্ষপাতহীনতা মানে সাংবাদিক কোনও পক্ষে নেই এবং ভারসাম্যপূর্ণভাবে সব পক্ষের কথা তথ্যের মধ্যে দিয়েছেন।ন্যায্যতা মানে দুজনের দাবিই যত ন্যায্যভাবে সম্ভব তুলে ধরে রিপোর্ট করা।ওবায়দুর রহমান শাহীন বলেন,সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে বিবেচিত।গণতন্ত্র,সুশাসন ও আইনের শাসনের নিরন্তর সহযোগী।কাজেই সংবাদপত্রের বিরুদ্ধে দমন-পীড়ন কোনোভাবেই কাম্য নয়।
শহিদুল ইসলাম বলেন,ভালো সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি অপ সাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সাংবাদিকরা যেন একটি স্বস্তি নিয়ে কাজ করতে পারে সে লক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন কাজ করছে।
তিনি বলেন,গত ১৫ বছর দেশ সাংবাদিকতা বলে কিছুই ছিল না।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...