শিরোনাম
টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ

পরকীয়ার বলি হয়ে প্রেমিকার হাতেই খুন হন শিল্পপতি মাসুম

 

স্টাফ রিপোর্টার।।

 

পরকীয়া প্রেমিকার হাতে খুন হয়েছেন ফতুল্লার ডাইং ব্যবসায়ী চাঁদ ডাইনিং এর কর্ণধার জসিম উদ্দিন মাসুম (৫৯)।

প্রেম ঘটিত ঘটনায় ব্যবসায়ী জসিমকে প্রথমে খুন করে শরীরের বিভিন্ন অঙ্গপতঙ্গকে  সাতটি টুকরো করা হয়। পরে তা কালো রংয়ের তিনটি পলিথিনে ভরে রূপগঞ্জের পূর্বাচলে একটি পরিত্যক্ত লেকের পাশে ফেলে রাখা হয়।

বুধবার(১৩ নভেম্বর) বিকালে লাশটি উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে পরিচয় সনাক্ত ও হত্যার সঙ্গে জড়িত রুমা আক্তার নামের এক নারীকেও গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় বুধবার রাতেই রাজধানীর কাফরুল থানার শেওড়াপাড়া এলাকা থেকে রুমা নামে ওই নারীকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, আটককৃত নারী ময়মনসিংহের গৌরিপুর উপজেলার তাতরাকান্দার নজর আলীর মেয়ে।

আটকের পরে রুমার দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাপাতিসহ অন্যান্য আলামত উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, পরকীয়াসহ অবৈধ শারিরিক সর্ম্পকে জের ধরে ব্যবসায়ী জসিম উদ্দিনকে হত্যার পরে লাশ টুকরো টুকরো করে পলিথিনে ভরে রূপগঞ্জের পূর্বাচলের একটি লেকে ফেলে দেয়া হয়।পরবর্তীতে লাশ উদ্ধারের পরেই সেখানকার সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন ট্রাক করে ঘটনার সঙ্গে জড়িত পরকীয়া প্রেমিকা রুমাকে সনাক্ত করা হয়।

পুলিশ সুপার প্রত্যুষ কুমার আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে  পুলিশের কাছে হত্যাকান্ডের কথা স্বীকার করে ঘটনার বর্র্ণনা দিয়েছে ওই নারী রুমা আক্তার।

ঘটনার সূত্রে জানা গেছে, ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম ফতুল্লার সস্তাপুর এলাকার চাঁদ ডাইং এর কর্ণধার। তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।

গত ১০ নভেম্বর তিনি বসুন্ধরা এলাকা থেকে নিখোঁজ হন। পরে ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহত ব্যবসায়ীর পুত্র ওবায়দুল ইসলাম শিবু।

প্রসঙ্গত উল্লেখ্য যে,  বুধবার বিকালে রূপগঞ্জের পূর্বাচল লেকের পাড় থেকে তিনটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় খন্ডিত সাতটুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায়ও একটি হত্যা মামলা দায়ের করে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...