শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে এক যুবকের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাকিল (২৬) নামে এক যুবকের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২১ নভেম্বর) সকালে নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়িস্থ আমতলা নামক এলাকা থেকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মৃত শাকিল গাইবান্ধার শাহপাড়া ইউনিয়নের মরিচবাড়ী এলাকার মো: কুদ্দুছ মিয়ার ছেলে।তিনিও পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক।

ঘটনার সূত্রে জানা গেছে, বুধবার রাতের কোনো এক সময় ছিনতাইকারীরা শাকিলকে হত্যা করে তার চালিত অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়। এর পরবর্তীতে পুলিশ হাজীগঞ্জের আইটি স্কুল সংলগ্ন এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, সকালের দিকে এলাকাবাসী একটি গলাকাটা অবস্থায় একটি রক্তাক্ত লাশ পরে থাকতে দেখতে পেয়ে থানায় ফোন করলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি, এক যুবকের গলাকাটা অবস্থায় ভিকটিম পরে আছে।

এঘটনায় পুলিশের সহায়তায় লাশ উদ্ধার পূর্বক সিআইডি ও পিবিআই’র টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ওই যুবকের লাশ শনাক্ত করার পর থানা পুলিশ ময়নাতদন্তের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...