শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

এনসিসি ওয়েলফেয়ারের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান 

 

বিশেষ প্রতিনিধি।।
বৈষম্য বিরোধী ছাত্র- জনতার সাথে সরকারি বাহিনীর গত জুলাই- আগষ্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান আন্দোলনে গুরুতর আহতদের এনসিসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে
আর্থিক সহায়তা প্রদান ও সুচিকিৎসা সেবা ব্যবস্থা করা হয়।
সোমবার ৪ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ন্যাশন ওয়াইড ক্যাডেট কোর’ (এনসিসি) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আফরিন আশরাফ এর সভাপতিত্বে ও আদনান তাহসান’র সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আর্থিক সহায়তা প্রদান ও সুচিকিৎসা সেবা ব্যবস্থা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোহাম্মদ মাহমুদুল হক।
তিনি বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনারা জানেন বৈষম্য আন্দোলনে আহত- নিহতদের সকল প্রকার আর্থিক সহায়তা ও চিকিৎসার জন্য বর্তমান সরকার কাজ করছে। তাছাড়া সরকার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইতিমধ্যে আহতদের আর্থিক সহায়তা প্রদান করছে। সরকারের কাছে নারায়ণগঞ্জের গুরুতর আহত মাহবুবের জন্য উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চিঠি দিয়েছি।  সরকার আশ্বস্ত করেছেন সবসময় আহতদের পাশে থাকবে। জেলা প্রশাসক হিসেবে আমি যতটুকু সহায়তা দরকার আমরা করছি আর ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
এ সময় ‘ন্যাশন ওয়াইড ক্যাডেট কোর’ (এনসিসি) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর কোষাধ্যক্ষ সানজানা সেলিম বর্ষা ও আমন্ত্রিত নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের বৈষম্য আন্দোলনে গুরুতর আহত প্রায় ১৩ জনকে আর্থিক সহায়তা প্রদান করে। তাছাড়া আহতদের উন্নত সুচিকিৎসার জন্য রাজধানী ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ হতে ভবিষ্যতেও এই ধরনের আর্থিক সহায়তা প্রদান ও সুচিকিৎসার সেবা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ, সাধারণ ছাত্র-ছাত্রী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...