শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

র‍্যাবের ২ অধিনায়ক এবং ৩ পরিচালককে নিজ বাহিনীতে ফেরত

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) থাকা লে. কর্নেল পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে নিজ নিজ বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে।

মঙ্গলবার(১৯ নভেম্বর) নিজ তারা বাহিনীতে ফেরত যাবেন। এরই মধ্যে তাদেরকে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে নতুন করে দায়িত্ব দিয়ে পদায়ন করা হয়েছে।

র‌্যাব সদর দপ্তরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নিজ বাহিনীতে ফেরত যাওয়া পাঁচ কর্মকর্তা হলেন, র‌্যাব সদর দপ্তরের কমিউনিকেশন উইংয়ের পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ, গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল সাইফুল ইসলাম সাইফ, অপারেশন উইংয়ের পরিচালক লে. কর্নেল আব্দুর রহমান, র‌্যাব-৫ এর অধিনায়ক ফিরোজ কবীর এবং নারায়ণগঞ্জে দায়িত্বরত র‌্যাব-১১ অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।

সূত্র মতে জানা গেছে, সম্প্রতি সেনাসদর দপ্তরে এই পাঁচ সেনা কর্মকর্তাকে র‌্যাব থেকে সরিয়ে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।গত সোমবার ছিল তাদের শেষ কার্যদিবস। বুধবার থেকে তারা নিজ বাহিনীতে যোগদান করবেন।

এদিকে খালি হওয়া পদগুলোতে এখনো নতুন করে কোনো কর্মকর্তা পদায়ন করা হয়নি।

জানা গেছে, লে. কর্নেল মোস্তফা আহমেদ একসময় র‌্যাব-৬ এর অধিনায়ক ছিলেন। পরবর্তীতে তাকে র‌্যাব-১’র অধিনায়ক করা হয়। সর্বশেষ তিনি কমিউনিকেশন উইংয়ের দায়িত্ব পান।
লে. কর্নেল আব্দুর রহমান ২০২২ সালের সেপ্টেম্বরে র‌্যাব-৯ এর অধিনায়ক হন। একই বছর তাকে র‌্যাব-৪ এর অধিনায়ক করা হয়। চলতি বছরের জুলাইয়ে তাকে র‌্যাব সদরদপ্তরের অপারেশন উইংয়ের পরিচালক করা হয়।
লে. কর্নেল সাইফুল ইসলাম সাইফ একসময় কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক ছিলেন। গতবছরের জুনে এই সেনা কর্মকর্তাকে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক করা হয়।
এছাড়াও র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা ২০২১ সালের মে মাসে তার দায়িত্ব পান র‍্যাব-১১ এর, তিনি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,কুমিল্লার দায়িত্ব পালন করেন।
২০২১ এর ওই বছরের এপ্রিলে র‌্যাব-৩ এর অধিনায়ক হন লে. কর্নেল ফিরোজ কবীর। এর আগে তিনি র‍্যাব-৬ এর দায়িত্বে ছিলেন। পরে জুলাইয়ে তাকে বদলি করে রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...