শিরোনাম
হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার

এ দেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়: আড়াইহাজারে আজাদ

 

অনলাইন ডেস্ক।।

 

দেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়, ভোটের সরকার চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভার মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কেউ যদি কোনো প্রকার ষড়যন্ত্র করেন সেই ষড়যন্ত্র আমরা ভেঙে দেব। দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে কোনো ষড়যন্ত্রকারীর ঠাঁই এ দেশে হবে না। আপনারা দেখেছেন কীভাবে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে। এ বাংলাদেশে আর স্বৈরাচারী হাসিনার জায়গা হবে না।
আজাদ বলেন, স্বৈরাচার সরকার পালিয়েছে এর চেয়ে লজ্জার কিছু আছে? কিন্তু আওয়ামী লীগের কোনো লজ্জা নেই। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই- আপনারা অচিরেই নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ দেশে গণতান্ত্রিক সরকার গঠনের প্রক্রিয়া করেন।
এ সময় আড়াইহাজার উপজেলা ও গোপালদী পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌরাস্তায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে থানা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির (ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
আলোচনা সভা শেষে আড়াইহাজার ও সোনারগাঁ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী পৃথকভাবে র‍্যালি করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...