শিরোনাম
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায়

ফতুল্লার যুবলীগ নেতা আজমত উল্লাহ্ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত উল্লাহ (৫৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১’র একটি চৌকস অভিযানিক দল।
পরে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার আজমত উল্লাহ ফতুল্লা কাঠেরপুল এলাকার মৃত কালু ড্রাইভারের পুত্র।
গত সোমবার(৭ অক্টোবর) রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করে র‍্যাব।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরিফুল ইসলাম বলেন, সোমবার রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করে র‍্যাব। পরে থানায় সোপর্দ করে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করে হত্যা এবং ২২ আগষ্ট ইব্রাহিম হত্যা সহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামী আজমত উল্লাহ।
এছাড়াও সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমান এবং শাহ্ নিজামের একান্ত সহযোগী। এই আজমত কাঠেরপুল এলাকায় আওয়ামী লীগ সরকারের আমলে ত্রাসের রাজত্ব করেছেন। জুট সিন্ডিকেট থেকে শুরু করে জমি দখলসহ সকল ধরনের অপকর্ম তার ইশারায় চলতো।
আজ মঙ্গলবার একাধিক মামলার এজাহারভুক্ত আসামী আজমত উল্লাহ্ কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...