শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

সাবেক ছাত্রলীগ নেতা রিয়াদের চাচা ওয়ার্ড বিএনপির সভাপতি

 

বিশেষ প্রতিনিধি।।

 

বিগত আওয়ামী লীগ সরকারের দোসর ও সুবিধাভোগীরা ভোল পাল্টিয়ে নিজেদেরকে জাহির করছে বিএনপির বড় নেতা হিসেবে। বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি ও সরকারী তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদের আত্মীয়রা এখন নিজেদেরকে জাহির করছেন বড় বিএনপির নেতা হিসেবে।

এনায়েতনগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আছেন রিয়াদের চাচা জসীমউদ্দিন। বিগত সরকারের আমলে ভাতিজা রিয়াদের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ ছিল জসীমউদ্দীনের বিরুদ্ধে। জসীমউদ্দীনের ছেলে অনিক প্রধান ছাত্রলীগের নেতা, বর্তমানে হত্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে আছেন।

 

তথাকথিত বিএনপি নেতা জসীম বিগত সরকারের আমলে কোন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা না রেখেও অদৃশ্য কোন বলে হয়েছেন বিএনপির নেতা। জসীমের ফেসবুক একাউন্ট খুজে দেখা যায় রিয়াদ বন্দনা। একাধিক মামলার আসামী ও ভোট ছিনতাইয়ের অভিযোগে র‍্যাবের হাতে পিটুনির শিকার রিয়াদের বিভিন্ন রাজনৈতিক সভার ছবি ও ভিডিও শেয়ার করেছেন।

 

এলাকার তৃনমূল বিএনপির নেতা-কর্মীদের দাবী নারায়ণগঞ্জে স্বৈরাচার হাসিনা সরকারের অন্যতম দোসর ছাত্রলীগের রিয়াদের কারনে এলাকার বিএনপির নেতারা যেখানে রাতে বাড়িতে ঘুমাতে পারে নি। সেখানে কোন রকম অন্দোলন সংগ্রামে না থেকে, ক্ষমতার স্বাদ উপভোগ করে এখন বসন্তের কোকিলের ন্যায় বিএনপির ছায়ায় এসে নিজেদেরকে জাহির করছেন কতিপয় জসীমের মত নেতা। এদেরকে অবিলম্বে সরানো না হলে বিএনপির অবস্থাও হবে বিগত পতিত সরকারের মত, যেখানে আন্দোলনের জন্য কোন লোক খুজে পাওয়া যাবে না।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...