শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না

আপন লোকেরাই মাস্টারমাইন্ড ও গডমাদার বানিয়েছে কুষ্টিয়ায় ডাঃ শফিকুর

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
আপনার লোকেরাই আপনাকে মাস্টারমাইন্ড ও গডমাদার বানিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান৷
রোববার সকালে (৯ টায়) কুমারখালী উপজেলার আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।
সেসময় তিনি বলেন, এখন যারা ধরা পড়ছে তারা বলছে এটা আমি করি নাই অমুকের হুকুমে করেছি।
আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো গাছটা এদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে মাননীয় প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেখছেন। সব কিছুতেই উনার অনুমতি লাগবে, উনার নির্দেশনা লাগবে৷
তাহলে আপনার লোকেরাইতো আপনাকে মাস্টারমাইন্ড এবং গডমাদার বানিয়েছে আমরা বানাই নাই।
সেসময় তিনি আরো বলেন কেমন শাষন করলেন,  বললেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু সুন্দর বেহেশতী বাগান পয়দা করলেন তাহলে সাড়ে ১৫ বছরের মাথায় এই ভাবে আপনাদের দেশ ছেড়ে যেতে হতোনা।
কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে জেলা সেক্রেটারি সুজা উদ্দিনের  সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য ও পরিচালনা মোবারক হোসাইন।
সেসময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস,  খন্দকার এ কে এম আলী মহসিন, আব্দুল মতিন, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলা আমীরগন, কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, মুফতি আমীর হামজা’সহ কুষ্টিয়া জেলা ও সকল উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিট, ওয়ার্ডসহ বিভিন্ন স্তরের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ। এছাড়াও কুষ্টিয়া জেলা ও শহর এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সাথে মতবিনিময় শেষে, উপস্থিত ১৪টি শহীদ পরিবারের হাতে ২ লক্ষ করে মোট ২৮ লক্ষ টাকা তুলে দেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...