শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সন্ত্রাসী শামীম ঢালির বিচারের দাবিতে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ বিএনপি নেতা শামীম ঢালির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কদমতলী এলাকায় আদমজী-নারায়ণগঞ্জ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মীর্জা বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম ঢালি কতমতলী এলাকায় সরকারি খাল দখল, ফুটপাত দোকানসহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি শুরু করেন। এসব সেক্টর আগে স্থানীয় আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণ করতেন। শামীম ঢালির এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
একই ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খোরশেদ বলেন, আওয়ামী লীগ আমলে আমরা অনেক কষ্ঠ করেছি। যেহেতু এখন সংস্কার চলছে তাই আমরা চাই সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক মুক্ত দেশ হোক। কিন্তু আমাদের বিএনপির কিছু লোক আওয়ামী লীগের লোকদের সাথে নিয়ে আবার নতুন করে চাঁদাবাজি করছে। ফলে ছাত্র-জনতার আন্দোলনের ফসল আমরা ঘরে নিতে পারবনা। তাই আমরা এলাকার লোকজন মিলে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছি।
ফলবিক্রেতা রমজান বলেন, দৈনিক ২০০ টাকা করে দোকানপ্রতি চাঁদা দিতে হচ্ছে শামীম ঢালিকে। তাকে চাঁদা না দিলে দোকানদারি  করতে দিবেনা বলে হুমকি দেয়। একই কথা বলেন তরকারি বিক্রেতা শাহ আলম।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বিএনপি নেতা কামালসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...