ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
নারায়ণগঞ্জে লিকেজ থেকে বিস্ফোরণ: পাঁচজনের কেউই আর বেচে নেই গাজীপুরে পাঁচ খুন: হত্যাকারী সেই ফোরকানকে নিয়ে নতুন চাঞ্চল্যকর মোড় চট্টগ্রামে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজায় নিষিদ্ধ আ’লীগের মিছিল, স্লোগান টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ ঢাকাগামী লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা, আটক-২ নারায়ণগঞ্জে আবারও খূন: এবার ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা কমলগঞ্জে শুক্লা সিনহা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে মানবপাচারকারী চক্রের মূল হোতা শাকের মাঝি আটক কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার শ্রীমঙ্গলে দিনের আলোয় প্রকাশ্যে ছিনতাই সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই অপরাধ দমন ও মাদক নির্মূলে পুরস্কৃত নারায়ণগঞ্জ র‍্যাব-১১ চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ গাজীপুরে নৃশংস ৫ খু/ন: ময়নাতদন্তে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ফের আইভীর জামিন স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ’সহ ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের দগ্ধ-৫ পরকীয়া সন্দেহের জেরে ইয়াছিনকে শ্বাসরোধে হত্যা: পিবিআই ১০ মামলায় আইভীর জামিন পূর্ণবহাল, মুক্তিতে আপাতত কোনও বাধা নেই মরদেহের ওপর রাখা চিরকুটে মিলল পরকীয়া ও অর্থ আত্মসাতের অভিযোগ গাজীপুরে নারী ও শিশুসহ ৫ লোমহর্ষক খুনের ঘটনায় জানা গেছে চাঞ্চল্যকর তথ্য নাসিক কোরবানির হাট: এবার বসবে ২৩টি পশুর হাট গাজীপুরে নির্মম হত্যাযজ্ঞ: একই পরিবারের দুজনসহ ৫ জনকে গলা কেটে হত্যা আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী নারায়ণগঞ্জে বাল্কহেড-নৌযানের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে টানা ৭ দিনের ছুটি নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ অভিযান, ৭ জনের কারাদণ্ড মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক বসতবাড়ি লন্ডভন্ড পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা: কুষ্টিয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি কক্সবাজারে র‍্যাবের অভিযানে ১৩ হাজার ৮’শ পিস ইয়াবাসহ আটক-১ টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ফেনসিডিলসহ আটক-১ নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘরে মিললো গার্মেন্টস কর্মীর হাত-পা বাধা গলাকাটা মরদেহ আগামী জুনের মধ্যে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত ডিসিদের জনকল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সেন্টমার্টিন-টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযান, আটক-১৩ কুষ্টিয়ায় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে কিশোর নিহত কুষ্টিয়ায় পরিত্যক্ত কোয়ার্টার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুলাউড়ায় নবাগত ইউএনও’র দায়িত্বে সানজিদা আক্তার সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত আলোচিত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার না’গঞ্জে র‍্যাব-পুলিশের চিরুনি অভিযানে নগদ অর্থ ও বিপুল মাদক-অস্ত্রসহ আটক-১০ রাজধানীর আলোচিত ডিসি মাসুদ এবার চট্টগ্রামের এসপি পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১২ কর্মকর্তাকে একযোগে বদলি নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর ফের হামলা, আহত-৩ বিদ্যুতের দাম প্রতি ইউনিটে দেড় টাকা বৃদ্ধির প্রস্তাব বিইআরসির টেকনাফে ৪৪ বোতল বিদেশি মদসহ আটক-১ কেরালার বাম দুর্গে মুসলিম তরুণী ফাতেমা তাহলিয়ার নিরংকুশ বিজয় মেয়ের জন্মদিনে আনন্দঘন মুহূর্তের পোস্টে প্রশংসায় ভাসছে পরীমণি মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন,তাকে দেয়নি: শুভেন্দু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি  নির্বাচনের ফলাফলকে ‘লুট’ ও ‘অনৈতিক বিজয়’ বলে আখ্যা দিয়েছেন মমতা ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে নরেন্দ্র মোদি যা বললেন কোনো সংবাদিক বিনা অপরাধে কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ এমপি শপথ নিলেন ঢাকায় ৪ দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ডিএমপির ৩ থানায় নতুন ওসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে  শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে প্রকাশ্যে মুসল্লিকে কুপিয়ে হত্যা সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর  রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে ১৯’শ ৬৮ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম: সমন্বয়হীনতায় ঝুঁকিতে শিশুস্বাস্থ্য মৌলভীবাজারে পাঁচ দিনের ভারী বৃষ্টিতে ডুবছে কৃষকের স্বপ্ন আরও দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী আইভীর দুই মামলার জামিন আদেশ আজ : হাইকোর্ট চট্টগ্রাম নগরী পানির নিচে ভাসছে না; প্রতিমন্ত্রী দেশের সবকটি জেলায় রাতেই ১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার যুক্তরাষ্ট্রের পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি ভোজ্যতেলের দামে ফের ধাক্কা, লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম ট্রেনের নিচে পরে যাওয়া শিশুসন্তান, ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেন বাবা মৌলভীবাজারে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গ্ৰামের পর গ্ৰাম প্লাবিত রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক আটক মৌলভীবাজারে ২৪ ঘন্টায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড মেরিন ড্রাইভে মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত-২ সেন্টমার্টিন কোস্টগার্ডে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্যসহ ১৩ পাচারকারী আটক না’গঞ্জে পর্যাপ্ত পেট্রল আছে, যানবাহন না থাকায় অলস সময় কাটাচ্ছে পাম্প কর্মীরা কিংবদন্তী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ কুলাউড়ার সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় সিগারেট জব্দ কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড ইয়াকুব-তাজুল ডিগ্রি কলেজ না’গঞ্জের সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের না’গঞ্জে সাত খুনের ১যুগ পেরিয়ে গেলেও বিচারের অপেক্ষায় প্রহর গুনছে পরিবার সেন্টমার্টিনে কোস্টগার্ডের পৃথক অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক-১ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবা জব্দ গাইবান্ধায় পৃথক স্থানে বজ্রপাতে নিহত-৪, আহত-১ কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ চোরাই পণ্য জব্দ টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী রাসেল আটক টেকনাফে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত একাধিক মামলার পলাতক আসামি ইদ্রিস গ্রেপ্তার ভেড়ামারায় স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, কারন ছাড়া অনুপস্থিত ২ ডাক্তারকে শোকজ কুষ্টিয়ায় নিখোঁজের ১দিন পরে বাগানে মিলল যুবকের মরদেহ শ্রীমঙ্গলে ভারতীয় পন্য এস এ পরিবহন থেকে উদ্ধার রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা, বিএনপি নেতা বহিষ্কার টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক নারায়ণগঞ্জ জেলা কারাগার সংলগ্ন ঝুটের গুদামে ভয়াবহ আগুন

রাসূলুল্লাহ(সা.)এর জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের অভিমত: ফেরদৌস আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৭:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৫৫৯ বার পড়া হয়েছে

যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামীন মানুষদের হেদায়েতের জন্য অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমন ঘটে । তার জন্ম দিন নিয়ে সকল ঐতিহাসিক ও ইসলামী স্কলার এক মত পোষণ করলেও তারিখ নিয়ে অভিমত রয়েছে।
ঐতিহাসিকদের মধ্যে বেশিরভাগই ৫৭০ খ্রিস্টাব্দ তাঁর জন্ম বছর বলে উল্লেখ করেন। প্রকৃতপক্ষে ৫৭০ খ্রিস্টাব্দে পিতা আবদুল্লাহর ঔরসে ও মাতা আমেনার গর্ভে তিনি আগমন করেন এবং ৫৭১ খ্রিস্টাব্দে তিনি ভূমিষ্ঠ হন।
খ্রিস্টীয় পঞ্জিকা অনুযায়ী তাঁর জন্ম তারিখ ২০ এপ্রিল। আরবি হিজরি সন অনুযায়ী তারিখটি ৯ রবিউল আউয়াল। কোনো কোনো ইতিহাসবিদ বলেছেন, ১২ রবিউল আউয়াল। তবে দিন হিসেবে সোমবার সম্পর্কে কোন মতভেদ নেই।
জীবনচরিতকাররা একমত যে রবিউল আউয়াল মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে সোমবার দিন সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ (সা.) এর জন্ম হয়। এই সোমবার রবিউল আউয়াল মাসের ৮ অথবা ৯ কিংবা ১২ তারিখ, এখানেই পার্থক্য রয়েছে।
সিরাত তথা রাসূল (সা.) এর জীবনিকারদের মধ্যে অন্যতম ইবনে হিশাম তার গ্রন্থে উল্লেখ করেছেন, রাসূল (সা.) এর জন্ম সম্পর্কে সাধারণত প্রসিদ্ধ উক্তি এই যে তিনি রবিউল আউয়াল মাসের সোমবার এ আবির্ভূত হন।
যুবায়র (রা) বলেছেন, তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেন।
কারো কারো মতে, আমিনা গর্ভধারণ করেন আইয়ামে তাশরিকে অর্থাৎ জিলহজ মাসের মাঝামাঝি সময়। এ উক্তি সঠিক হলে রাসূল (সা.) এর জন্মগ্রহণ রমজান মাসে এটিও সঠিক।

কোনো কোনো ইতিহাসবিদ লিখেছেন, হস্তিবাহিনীর ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়। আর এটি ঘটেছিল ৫৭১ খ্রিষ্টাব্দের ২০ এপ্রিল । এর মাধ্যমে জানা গেল যে, ইসা আ.-এর জন্মের ৫৭১ বছর পর নবিজির জন্ম হয়।
ইবনু আসাকির (রাহ.) পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে গিয়ে লেখেন, আদম (আ.) ও নুহ (আ.)-এর মধ্যখানে ১ হাজার ২০০ বছরের ব্যবধান ছিল। নুহ (আ.) ও ইবরাহিম (আ.) এর মধ্যখানে ছিল ১ হাজার ১৪২ বছরের ব্যবধান। ইবরাহিম থেকে মুসা (আ.) ৫৬৫ বছরের। মুসা থেকে দাউদ (আ.) পর্যন্ত ৫৬৯ বছরের। দাউদ থেকে ইসা (আ.) পর্যন্ত ১ হাজার ৩৫৬ বছর এবং ইসা (আ.) থেকে শেষ নবী হযরত মুহাম্মাদ (সা.) পর্যন্ত ৬০০ বছরের ব্যবধান ছিল।
এ হিসাবে হযরত আদম (আ.) থেকে আমাদের নবি হযরত মুহাম্মাদ (সা.) পর্যন্ত ৫ হাজার ৩২ বছরের ব্যবধান ছিল। তা ছাড়া প্রসিদ্ধ মতানুযায়ী আদম(আ.)-এর বয়স হয়েছিল ৯৬০ বছর। তাই আদম (আ.)-এর পৃথিবীতে আগমনের প্রায় ৬ হাজার বছর পর অর্থাৎ সপ্তম সহস্রাব্দে নবিজির জন্ম হয়।
মোটকথা, আসহাবে ফিল তথা হস্তিবাহিনী কর্তৃক কাবা আক্রমণের বছর ১২ রবিউল আউয়াল মাসের সোমবার পৃথিবীর ইতিহাসে অনন্য এক দিন ছিল যে দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেন।
সংখ্যাগুরু ঐতিহাসিকদের বক্তব্য এই যে হাতিবাহিনী কাবা শরিফে এসেছিল মহরম মাসে এবং এর ৫০ দিন পর তিনি আবির্ভূত হন। এ মতটিই অধিক প্রচলিত এবং সর্বাধিক প্রসিদ্ধ। (ইবনে হিশাম: সিরাতুন্ নবী (সা.), ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ঢাকা)
নবী (সা.) এর জন্ম কাহিনিতে হস্তীবর্ষ বা হস্তিবাহিনীর বর্ণনা রয়েছে। আর এটা হলো ‘সূরা ফিল’ এ বর্ণিত ইয়েমেনের বাদশাহ আবরাহা কর্তৃক কাবাঘর ধ্বংস করার অভিযানের বছরের কথা। ঐতিহাসিকরা মনে করেন, ৫৭১ খ্রিস্টাব্দে আবরাহা কাবাঘর ধ্বংসের জন্য অভিযান পরিচালনা করেছিল। এর ৫০/৫৫ দিন পরই নবী (সা.) কাবাঘরের সন্নিকটে তার পিতৃভূমিতে জন্মগ্রহণ করেছিলেন।

আরব ঐতিহাসিকদের মধ্যে প্রথমদিকে যারা নবী (সা.) এর জীবনী লিখেছেন, তাদের মধ্যে ইবনে ইসহাক অন্যতম। ইবনে হিশামও তার গ্রন্থ থেকে অনেক তথ্য উল্লেখ করেছেন। মুহাম্মদ ইবনে ইসহাকের গ্রন্থের নাম ‘কিতাবুল মুবতাদা’। এ গ্রন্থে ইবনে ইসহাক জনৈক কায়েস ইবনে মাখরামার সাক্ষাতকার প্রকাশ করেন, যেখানে কায়েস বলেছেন, আমি এবং রাসূল (সা.) আবরাহার হামলার বছর জন্মগ্রহণ করি। তাই আমরা সমবয়সী। এ থেকে নবী (সা.) এর জন্ম বছরটি ৫৭১ খ্রিস্টাব্দ হিসেবে সঠিক আছে।
এ মতামতের ভিত্তিতে একটি হাদিস ও পাওয়া যায় যেখানে রাসূল (সা.) এর জন্ম সময় উল্লেখ আছে, হাদিস টি – ক্বাইস ইবনে মাখরামা (রা.) তার পিতা হতে, তার পিতা তার দাদা হতে বর্ণনা করে বলেন, আমি ও রাসূল (সা.) হস্তির বছরে (আবরাহার বাহিনী ধ্বংসের বছর) জন্মগ্রহণ করি। তিনি বলেন, ইয়া‘মুর ইবনু লাইছ গোত্রীয় কুবাছ ইবনু আশইয়ামকে ওসমান ইবনু আফফান (রা.) প্রশ্ন করেন, আপনি বড় নাকি রাসূলুল্লাহ (সা.)? তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) আমার চাইতে অনেক বড়, তবে আমি তাঁর আগে জন্মগ্রহণ করি। রাসূলুল্লাহ (সা.) হাতির বছর জন্মগ্রহণ করেছেন। আমার মা আমাকে এমন জায়গায় নিয়ে গেলেন, যেখানে গিয়ে আমি পাখিগুলোর মলের রং সবুজে বদল হয়ে যেতে দেখেছি। আবু ঈসা (তিরমিযী) বলেন, এ হাদীসটি হাসান গরীব। আমরা শুধু মুহাম্মাদ ইবনু ইসহাক্বের সূত্রেই এ হাদীসটি জেনেছি। (জামে‘ আত-তিরমিযী, হা/৩৬১৯)
ইমাম ইবনুল ক্বাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে, রাসূলুল্লাহ (ﷺ) মক্কার অভ্যন্তরে হস্তিবাহিনীর বছর জন্মগ্রহণ করেন। (আল্লামা ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ, ১/৭৬)।

এ যুগের জীবনীকার মুফতি মুহাম্মদ শফী (রহ.) নবী (সা.) এর জন্ম তারিখ সম্পর্কে আরো ভিন্ন ভিন্ন মত তার গ্রন্থে গ্রহণ করেছেন। তিনি লিখেছেন, এ বিষয়ে সবাই একমত যে নবী করিম (সা.) এর জন্ম রবিউল আউয়াল মাসের সোমবার দিন হয়েছিল। কিন্তু তারিখ নির্বাচনে চারটি রেওয়ায়েত তথা বর্ণনা প্রসিদ্ধ রয়েছে। আর তা হলো রবিউল আউয়াল মাসের ২, ৮, ১০ ও ১২ তারিখ। তন্মধ্যে হাফিজ মুগলতাই (রহ.), সিরাতে মুগলতাই গ্রন্হে, ২ তারিখের রেওয়ায়েত গ্রহণ করে অন্য রেওয়ায়েতগুলোকে দুর্বল আখ্যা দিয়েছেন। তবে প্রসিদ্ধ হচ্ছে ১২ তারিখের রেওয়ায়েত।
হাফিজ ইবনে হাজার আসকালানি (রহ.) এই ১২ তারিখের রেওয়ায়েতে সবাই একমত বলে দাবি করেছেন। প্রখ্যাত ইতিহাসবিদ আল্লামা ইবনুল আসির তাঁর ‘আল কামিল ফিত তারিখ’ গ্রন্থে এ ১২ তারিখ কে গ্রহণ করেছে।
হুসাইন (রা.) এর পৌত্র মুহাম্মাদ ইবনে আলী আল-বাকের (১১৪ হি.) থেকে বর্ণিত, রাসূল (সা.) এর জন্ম তারিখ ১০ রবিউল আউয়াল। ঐতিহাসিক মুহাম্মাদ ইবনে ওমর আল-ওয়াকেদী (২০৭ হি.) এই মত গ্রহণ করেছেন।
মুসান্নাফ ইবনে আবী শায়বাতে জাবির ইবনে আব্দুল্লাহ ও আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ১৮ রবিউল আউয়াল রাসূল (সা.) এর জন্ম তারিখ । (আবুল ফিদা হাফিয ইমাদুদ্দীন ইবনে কাছীর, আল বিদায়া ওয়ান নিহায়া)
আরবের গবেষক সৌরবিজ্ঞানী আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে ইবরাহীম লিখেছেন, বিশুদ্ধ রেওয়ায়াত দ্বারা প্রমাণিত হয় যে, রাসূল (সা.) এর জন্ম হয় ২০ এপ্রিল ৫৭১খ্রিস্টাব্দ । সুতরাং তাঁর জন্ম-মৃত্যুর দিন খুব সূক্ষ্মভাবে বের করা সম্ভব এর ভিত্তিতে। বর্ণনার বিচারে ও যুক্তির আলোকে রাসূল (সা.) এর জন্ম তারিখ হলো ৯ রবিউল আউয়াল হিজরী পূর্ব ৫৩ সন মোতাবেক ২০ এপ্রিল, ৫৭১ খ্রিস্টাব্দ। (তাকবীমুল আযমান, পৃ. ১৪৩)।
এ ছাড়া সহীহ হাদীসসমূহের বর্ণনা অনুযায়ী রাসূল (সা.) এর জন্ম সোমবারে হয়েছে। কোন তারিখ সেটা বলা নেই। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে, ৮ হতে ১২ই রবিউল আউয়াল মধ্যে ৯ তারিখ ব্যতীত সোমবার ছিল না। অতএব রাসূল (সা.) এর সঠিক জন্ম দিবস ৯ই রবিউল আউয়াল সোমবার, ১২ই রবিউল আউয়াল বৃহস্পতিবার নয়। (সুলায়মান ইবনে সালমান মানছূরপুরী রহমাতুল্লিল আলামীন)
গবেষক মাহমুদ পাশা মিসরি জ্যোতিরবিজ্ঞানের মাধ্যমে ৯ তারিখ গ্রহণ করলেও তা সবার মতের বিপরীত ও সনদবিহীন উক্তি। যেহেতু চাঁদ উদয়ের স্থান বিভিন্ন, তাই গণনার ওপর এতটুকু বিশ্বাস ও নির্ভরতা জন্মায় না যে তার ওপর ভিত্তি করে সবার বিরোধিতা করা যাবে। সুতরাং এ ব্যাপারে এটা বলাই উত্তম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তারিখ আল্লাহ রাব্বুল আলামীন ই ভালো জানেন। (আল্লাহু আলাম) ।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

রাসূলুল্লাহ(সা.)এর জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের অভিমত: ফেরদৌস আলম

আপডেট সময়- ০৭:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪