শিরোনাম
কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ হাতীবান্ধায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড় ধরে নিয়ে যাওয়া হবে: এসপি প্রত্যুষ শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ হাতীবান্ধায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২ সিটি কর্পোরেশন ও ৩২৩ পৌরসভার কাউন্সিলরদের অপসারণ

 

অনলাইন ডেস্ক।।

 

দেশের ১২টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিটি

কর্পোরেশনগুলো হলো>>

ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

এছাড়াও এদিন পৃথক অপর আরেক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলর এবং তিনটি পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। এদিকে, জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার। পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, এর আগে গত ১৯ আগস্ট দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং ৩২৩টি পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়েছিল। একই দিন অপসারণ করা হয়েছিল দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানদের। তারপর এসব পদে দায়িত্ব পালনের জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...