শিরোনাম
দেশের প্রতিটি জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ ফেনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬’র সমাপনী অনুষ্ঠিত প্রয়োজনের চেয়ে মাত্র ৪% বন নিয়ে জলবায়ু ঝুঁকিতে তিস্তা বাসি দৌলতপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার  ১৫৪ জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসায় ব্যয় ৩৮৭ কোটি মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার ভেড়ামারায় বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালতে পিতাকে অর্থদণ্ড দেশের প্রতিটি জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ ফেনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬’র সমাপনী অনুষ্ঠিত প্রয়োজনের চেয়ে মাত্র ৪% বন নিয়ে জলবায়ু ঝুঁকিতে তিস্তা বাসি দৌলতপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার  ১৫৪ জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসায় ব্যয় ৩৮৭ কোটি মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার ভেড়ামারায় বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালতে পিতাকে অর্থদণ্ড

রাষ্ট্র সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বাত্নক সহযোগিতা করা হবে: সেনাপ্রধান

 

অনলাইন ডেস্ক।।

 

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে রাজশাহী সেনানিবাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে তিনি এসকল কথা বলেন।

 

ওয়াকার-উজ-জামান বলেন, দেশের ২০ জেলায় ৩০টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এগুলোর একটিও কাম্য নয়। অপরাধী যে-ই হোক না কেন, তাকে দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, পুলিশ এখন একটা ট্রমার মধ্যে আছে, তারা কনফিডেন্ট আশার আগ পর্যন্ত আমরা মাঠে থাকব। আত্মবিশ্বাসী হলেই আমরা ব্যারাকে ফিরে যাব।
সেনাপ্রধান আরও বলেন, জীবন বিপন্ন হতে পারে ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয় সেক্ষেত্রে তাদেরকে বিচারের আওতায় আনা যাবে, শাস্তি হবে। অবশ্যই আমরা চাইবো না তাদের সঙ্গে বিচারবহির্ভূত হামলা বা কোনো কিছু ঘটুক। যে মতেরই হোক, যে দলেরই হোক জীবনের ওপর হুমকি থাকলে আমরা আশ্রয় দিয়েছি।

দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুর কোনো ইস্যু নেই, অন্তর্বর্তী সরকারের ওপর বহির্বিশ্বের কোনো চাপ নেই বলেও জানান সেনাপ্রধান  জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিকেলে রাজশাহী সেনানিবাসের অতিথি ভবনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...