শিরোনাম
টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ

বঙ্গবন্ধুকে অপমান মানে, বাংলাদেশকে অস্বীকার করা হয়: কাদের সিদ্দিকী

 

অনলাইন ডেস্ক।।

বঙ্গবন্ধুকে অপমান করা মানে হলো মুক্তিযুদ্ধকে অপমান করা হয়, বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

তিনি বলেন, শেখ হাসিনা আর বঙ্গবন্ধু দুজন এক কথা নয়। বঙ্গবন্ধুর বাড়ি পোড়ানো, ধ্বংস করা এটা বাংলার মানুষ কোনোভাবে মেনে নেবে না,নিতে পারছে না । বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস। বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস। বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হয়।

শনিবার (১০ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে বক্তৃতাকালে বঙ্গবীর কাদের সিদ্দিকী এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ১৫ আগস্ট (এত দিন) জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে। আমি জানি না এ সরকার কী করবে। কিন্তু আমি চাই জাতীয়ভাবে শোক দিবস পালন করা হোক।

আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, পঁচাত্তর সালে আওয়ামী লীগের নেতারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল। আজকে আওয়ামী লীগের নেতারা ইঁদুরের গর্তে নয়, বাইতানের (ছোট ইঁদুর) গর্তে লুকিয়েছে। আমি বলব, তোমরা গর্তে লুকিয়ে থেকো না।

পুলিশদের উদ্দেশে তিনি বলেন, তোমরা থানায় ফিরে যাও। এত বীর সাজছিলা একসময়, অন্যায় হুকুম পালনের জন্য। আজকে ন্যায়ের হুকুম, আইনের হুকুম তোমরা মানবে। আইনের বাইরে তোমরা পা ফেলবে না। তোমাদের কেউ কিছু বলবে না। আইনমতো চললে যদি কেউ তোমাদের কিছু বলে, আমরা তোমাদের পাশে আছি। এ দেশের জনগণ পাশে আছে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার দুই ভাই সদ্য সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ সিদ্দিকীসহ শতাধিক দলীয় নেতা-কর্মী।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...