শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

টঙ্গীবাড়ীর কুন্ডের বাজারে একাধিক সড়ক নষ্ট করে পাইপ লাইন স্থাপন 

বিশেষ(মুন্সীগঞ্জ)প্রতিনিধি।।
 মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কুন্ডের বাজার বালিগাঁও সংযোগ সড়কের একাধিক স্থানে সড়ক ফুটা করে পাইপ লাইন স্থাপন করে ড্রেজার দিয়ে কৃষি জমি ভরাট চলছে।
এছাড়া পূর্ণ নির্মাণাধীন ওই সড়কের ওপরের একাধিক স্থান দিয়ে ড্রেজার পাইপ নেওয়ায় সড়কের নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ওই সড়কের কান্দাপাড়া এলাকায় সড়ক ফুটা করে পাইপ লাইন স্থাপন করেছেন পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার বাড়ৈইপাড়া গ্রামের আঃ রশিদ। সে ওই এলাকার সরকারী সড়ক ফুটা করে সড়কের পাশেই বালু স্তুপ করে দির্ঘদিন যাবৎ বালুর ব্যাবসা করছেন। এছাড়া সড়কের ভিতরের পাইপলাইন দিয়ে তিনি আশে পাশের বিভিন্ন কৃষি জমি ভরাট বানিজ্য চালিয়ে যাচেছন। রাস্তার পাশে উন্মুক্তভাবে বালু রাখায় ওই বালু বাতাসে ওড়ে শিক্ষার্থী সহ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। নস্ট হচ্ছে পরিবেশ। এছাড়া রাস্তার পাশে বালু ভরাটের সময় বালুর সাথে আসা পানিতে ক্ষতিগ্রস্থ হচ্ছে সড়কটি। এ ব্যাপারে আঃ রশিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বালু ব্যবসা করার অনুমতি আছে বলে জানালেও সে অনুমতি পত্র দেখাতে পারেনি। রাস্তা ফুটা করার বিষয়টি তিনি স্বীকার করে বলেন, এ রাস্তা সে অনেকদিন আগেই ফুটা করেছেন। ফুটা করতে অনুমতি নিয়েছে কিনা জানতে চাইলে সে অনুমতি নেইনি বলেন জানায়।
এদিকে একই সড়কের কাইচাইল (চৌপাড়া) এলাকায় রাস্তা ফুটা করে পাইপ লাইন স্থাপন করেছেন স্থাণীয় শরিফ হাওলাদার। তিনি দির্ঘদিন যাবৎ অবৈধ ড্রেজার বসিয়ে কৃষি জমি ভরাট বানিজ্য চালাচ্ছে। তার সাথে যোগযোগ করা হলে তিনি সড়ক কেটে পাইপলাইন স্থাপনের বিষয়টি স্বীকার করেন। অপরদিকে আউটশাহী রাথানাথ উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে প্রতিবন্ধকতা স্পীড ব্রেকার তৈরী করে পাইপ লাইন স্থাপন করে বালুর ব্যবসা করছেন বাবু হালদার নামের এক ব্যাক্তি।
স্থাণীয়রা বলেন, সরকার পরিবর্তনের পরে প্রশাসনের কোন অভিযান না চলায় আউটশাহী ইউনিয়নসহ টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক কৃষি জমি ভরাট বানিজ্য চালাচ্ছে ভূমিদশ্যূরা। এভাবে চলতে থাকলে উপজেলার কৃষি জমিগুলো ভরাট হয়ে চাষযোগ্য জমিই থাকবে না। তাই দ্রুত তারা কৃষি জমি ভরাট বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ শাহ মোয়াজ্জেম বলেন, আমি সড়কের উপরে পাইপ লাইন স্থাপন করতে বাধা দিয়েছি। গতকাল রাত ৯ দিকে আমি সড়ক হতে পাইপলাইন অপসারন করেছি। কিন্তু তারা সময় পেলেই পূনরায় পাইপ লাইন স্থাপন করে ফেলে। সড়ক ফুটা করে লাইন স্থাপনের বিষয়ে আমি ইউএনও স্যারের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...