শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

নারায়ণগঞ্জে ভাঙচুর-লুটপাটের ঘটনায় আটক ১১ জনের কারাদণ্ড

 

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ।।

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডাকাতি করে মালামাল লুট করে পালানোর সময় জনতার হাতে আটক ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন মিয়া তাদেরকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন।

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে মাইক্রোবাসে করে জনসাধারণের জিনিসপত্র লুট করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ৭জনকে আটক করে। তারা দুর্বৃত্তদের মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় এবং তাদেরকপ সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। এছাড়াও একই দিন দুপুরে জালকুড়ির পুলিশ ফাঁড়ির মালামাল লুট করার সময় চারজনকে আটক করে স্কাউট সদস্যরা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দর উপজেলার রূপালী এলাকার সাহেব আলীর ছেলে মজিবর (৪২), একই এলাকার মৃত ওয়ালী মিয়ার ছেলে মো. কবির (৬৫), উপজেলার সালেহনগর এলাকার সৈয়দ সামসুউদ্দিনের ছেলে মাসুদ (৩৫), মো. বাছেদ মিয়ার ছেলে মো. মিন্টু (৩৭), আক্তার হায়দারের ছেলে মো. সুমন (৪০), নারায়ণ দত্তের ছেলে সুমন (৪৫), বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল (৩০), নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকার দ্বীন ইসলাম, একই এলাকার মো. সাকিল হোসেন ও সিদ্ধিরগঞ্জের নবী। এছাড়াও বাকি একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া সমকালীন কাগজকে বলেন, লুট করার সময় পৃথক ঘটনায় মোট ১১ জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারীরা এখনো হামলা, লুটপাট, ভাঙচুর করছে। এসব অপরাধ কর্মকাণ্ড বন্ধ করার জন্য জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনা হচ্ছে। এটি চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...