শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধে আইনজীবী নিহত,আহত-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইমাদ উদ্দিন রকিব (৪৪) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এঘটনায় আরো একজন আহত ও দুই নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ই জুলাই) সকালে সিন্দুরখান ইউনিয়নের তেলিআবদা কোনাগাওঁ গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তেলিআবদা কোনাগাওঁ গ্রামের খলিল মিয়া ও আজিম উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রাম্য শালিসে সমাধান না হলে আদালতে গড়ায় মামলা। শুক্রবার সকালে আজিম উদ্দিনের তিন ছেলে  বিরোধপূণ জমিতে হাল চাষ করতে গেলে উভয় পক্ষ বিবাদে জড়ায়। এক পর্যায়ে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আজিম উদ্দিনের ছোট ছেলে ইমাদ উদ্দিন রকিব, হেলাল উদ্দিন আহত হন। আহতবস্থায় তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষনা করেন। এবং হেলাল উদ্দিনকে গুরুতর আহতবস্থায় উন্নত চিকিৎসায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, মৃত দেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...