শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

স্রষ্টার স্বার্নিদ্ধ পেতে হলে আগে মানুষকে ভালোবাসতে হবে: মেয়র আইভি 

 

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর মাতা  সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভূলভ্রান্তি ভুলে একজন প্রকৃত ভালো মানুষ হিসেবে একে অপরের পাশে থাকতে হবে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে শহরের দেওভোগস্থ নাগবাড়ি এলাকায় সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৭ কোটি টাকা ব্যয়ে সাধু নাগ মহাশয় আশ্রম ভবন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এই আহবান জানান।

মেয়র আইভী বলেন, আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে এতোটুকুই বলতে চাই, সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে হলে মানুষকে আগে ভালোবাসতে হবে। এটাই সব ধর্মের মূলমন্ত্র। অতএব অর্থ বিত্তের লোভে পরে আমরা যেন সৃষ্টিকর্তাকে এক মূহুর্তের জন্যও ভুলে না যাই। সবাই সৎ পথে চলবেন। সৎ কর্ম করবেন। ভাই ভাই মারামারি হানাহানি থেকে বিরত থাকতে হবে। আমাদের সকলের মধ্যে সহনশীলতা ও ভালোবাসা থাকা উচিত। আমিও যেন সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে থাকতে পারি এই প্রত্যাশা করি।

আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি তারাপদ আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, নাসিক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ও কাউন্সিলর মনিরুজ্জামান মনির প্রমূখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...