শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বিদ্যালয়ের টিনের চালের উপর হতে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান (১১) নামের পোয়ালবাড়িয়া নসিরউদ্দিন বিশ্বাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে  উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়িয়া নসিরউদ্দিন বিশ্বাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু একই এলাকার কামাল হোসেনের ছেলে। জানা গেছে, স্কুলছাত্র জিসান স্কুল আঙ্গিনায় খেলা করা অবস্থায় তার পায়ের একটি স্যান্ডেল অপর এক পাগল শিশু পরিত্যক্ত স্কুলঘরের টিনের চালার ওপর ছুড়ে মারে। গ্রীল বেয়ে স্কুলঘরের টিনের চালার ওপর থেকে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে পূর্ব থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে বিদ্যুতায়িত হওয়া টিনের চালায় জিসান বিদ্যুৎপৃষ্ঠ হয়।
 স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনার বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মদিনা খাতুন বলেন, আমি সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও ক্লাসে ছিলাম। পরে বাইরে কেউ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, বিদুৎপৃষ্ঠ হওয়া এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। স্কুলঘরে টিনের চালায় শিশুটি বিদ্যুৎপৃষ্ঠ হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, স্কুল ঘরের টিনের চালা থেকে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে জিসান নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। স্কুলঘরের টিনের চালা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুতায়িত থাকায় এমন দূর্ঘটনা ঘটেছে।  নিহত শিশুর মরদেহ উদ্ধার করে নিজ হেফাজতে রাখা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...