শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না

মৌলভীবাজার সফর করে গেছেন যুক্তরাজ্যের নবাগত প্রধানমন্ত্রী

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
লেবার পার্টি থেকে সদ্য নির্বাচিত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ৮ বছর আগে সিলেট বিভাগের মৌলভীবাজার সফর করে গেছেন।
স্টারমার মৌলভীবাজারে এসেছিলেন ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে। সাধারণ  জনগণের সাথে মিশতে মফস্বল শহর মৌলভীবাজার সফর  করেছিলেন তিনি। ওই সময় স্টারমার আসছিলেন গ্রামীণ পরিবেশ দেখতে মৌলভীবাজার সদর উপজেলার বানেশ্রী ও পাড়াশিমইলে। তাঁর সেই সফরে মূল ভূমিকা ছিলো মৌলভীবাজারের কৃতিসন্তান লেবার পার্টির নেতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই।
আব্দুল হাই সে সময় তাঁর নিজ গ্রামে লেবার পার্টির দ্বিতীয় শীর্ষ নেতাসহ সেই দলের একটি বড় টিম নিয়ে এসেছিলেন।
সে সময় স্টারমার উপস্থিত সাংবাদিকদের বলেন- বাংলাদেশ সম্পর্কে তিনি বেশ ভালো ধারনা নিয়ে যাচ্ছেন। এদেশের মানুষ মানুষের আন্তরিকতা ও আতিথেয়তা তিনি সবসময় মনে রাখবেন।
সফরকাল ২০১৬ সালের ১৮ই ফেব্রুয়াীর শুরুতেই বানেশ্রী-পাড়াশিমইল গ্রামবাসীর পক্ষ থেকে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। তারপর স্থানীয় প্রাইমারি স্কুল পরিদর্শন, গ্রামের  এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। পরে শেষদিকে কাউয়াদিঘি হাওরে সৌন্দর্য উপভোগে নৌবিহারে অংশ নেন তিনি। এসময় লেবার পার্টির নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এরপর মৌলভীবাজারের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য সংগঠক কয়ছর আহমদের শাহ মোস্তফা মাজারের পাশের বাসায় রাতের খাবার গ্রহণ করেন স্টারমার। ভাবতেই অবাক লাগছে যে যুক্তরাজ্যের বর্তমান সরকার প্রধান আসছিলেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...