শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

বন্দরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যাকান্ড: গ্রেফতার-২

 

বিশেষ প্রতিনিধি।।

 

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মনিরুজ্জামান মনু হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, দুই সহোদর ফরহাদ ও ফয়সাল। তারা দু’জনই বন্দর থানাধীন মুরাদপুর গ্রামের ছিদ্দিকের ছেলে।

বুধবার (০৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু।

তিনি জানান, গত ৭ জুন বন্দর উপজেলার মুরাদপুর এলাকায় নিজ বাড়িতে অবস্থানরত মনিরুজ্জামান ওরফে মনুকে ঘর থেকে টেনে হেঁচড়ে বাড়ির উঠানে সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যাযজ্ঞ চালায়। এ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী প্রত্যক্ষদর্শী সাবিনা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের আসামিরা পালিয়ে যায়।  এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস বিশেষ টিম ওই মামলার দুই আসামিকে চিহ্নিত করে মঙ্গলবার রাতে বন্দরের নয়াবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহার নামীয় ফয়সাল মামলার ৯ নং আসামি এছাড়াও তার ভাই ফরহাদ হোসেন মামলার ১০ নং আসামি।

এর আগে একই মামলার ১২নং আসামি নুরুল আলম ওরফে নুরুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ পর্যন্ত এই হত্যা মামলা তিন জনকে গ্রেফতার করা হয়েছে বাকী অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...