শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

মাসদাইরে বহুতল ভবনের পাশে অজ্ঞাত যুবকের লাশ

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর সড়কে এনএস টাওয়ারের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুন) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন মাসদাইরস্থ শেরে বাংলা রোডের এনএস টাওয়ারের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয়দের কাছে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।তবে নিহতের কোন পরিচয় মেলেনি।

 

এ বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম ‘দৈনিক সমকালীন কাগজ’কে জানান, ঘটনাস্থলের স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে শহরের মাসদাইরস্থ শেরে বাংলা রোডের বহুতল ভবন এনএস টাওয়ারের সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৪৫ বছর বয়স।

 

নিহত যুবক সাদা লাল স্ট্রাইপ গেঞ্জি ও কালো রঙের ফুল প্যান্ট পরিহিত ছিলো। তবে নিহতের শরীরের কোথাও কোন ধরনের আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি বলেও তিনি নিশ্চিত জানিয়েছেন।

তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে বলে তিনি জানান। এখন পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি,কেউ এসে সনাক্ত সহ খোঁজ খবর করেনি। তবে আমারা নিহত ওই যুবকের পরিচয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...