শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক যে ৩ উপায়ে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কাল একযোগে বাংলাদেশ পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার ‘জুতাসহ বিনা অনুমতিতে প্রবেশ করুন’—বরুড়া ইউএনও’র দরজায় ব্যতিক্রমী বার্তা টেকনাফে এসআরবির অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুষ্টিয়ায় ভারতীয় মদ-ইয়াবা ও স্বর্ণের আংটিসহ আটক-১ শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার জালিয়াতির করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: দুদকের মামলার পর ৩ উপসচিবকে ওএসডি মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর দিলো বিআরটিএ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক যে ৩ উপায়ে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কাল একযোগে বাংলাদেশ পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার ‘জুতাসহ বিনা অনুমতিতে প্রবেশ করুন’—বরুড়া ইউএনও’র দরজায় ব্যতিক্রমী বার্তা টেকনাফে এসআরবির অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুষ্টিয়ায় ভারতীয় মদ-ইয়াবা ও স্বর্ণের আংটিসহ আটক-১ শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার জালিয়াতির করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: দুদকের মামলার পর ৩ উপসচিবকে ওএসডি মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর দিলো বিআরটিএ

টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে রিকশাচালকের মৃত্যু

এস কে সানি টঙ্গী (গাজীপুর):
গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর পাগাড় ঘাটপাড় এলাকায় জনৈক বিপুলের রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।
ঘটনার পর রাত ৮টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত ওই রিকশা চালকের নাম শাহিন আলম (৩২)। তিনি হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার জলচুকা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শাহিন আলম পেশায় একজন রিকশাচালক। শুক্রবার সন্ধ্যায় তিনি রিকশা গ্যারেজে যান। এ সময় তার রিকশাটির ব্যাটারি চার্জ হচ্ছিল। অসাবধানতাবশত রিকশার ব্যাটারি থেকে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ ফারুক হোসেন বলেন, শাহিন আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...