শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

নারায়ণগঞ্জে প্রকাশ্যে যুকককে কুপিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জেরেই হত্যাকান্ড সংঘটিত..! 

 

বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ)।।

 

নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র বঙ্গবন্ধু সড়কের মন্ডলপাড়ারাস্থ মোবারক শাহ্ এর মাজারের সামনে নাসির (২২) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ জুন) রাত আটটার দিকে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।পাশে ধারনকৃত সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় সেখানকার ‘মা হোটেল’ নামক রেস্তোরাঁ থেকে এক সাথে খেয়ে বের হয়েই তাদের মধ্যে থাকা কয়েক যুবক তাকে কুপিয়ে হত্যা করে দ্রুততম সময়ে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ভাই আল আমিন জানান, তাদের নিজস্ব মালিকানা হোসিয়ারী আছে। তার ভাই নাসির তাদের হোসিয়ারিতেই কাজ করতো। সন্ধায় সে গেঞ্জি কেনার জন্য মন্ডলপাড়া এলাকায় আসলে আলম এবং শহীদ ডোমের ছেলে ম্যঙ্গোসহ কয়েকজন মিলে তার ভাইকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

নিহতের মা সাজেদা বেগম জানান, নিহতের বাবার নাম বাবুল হোসেন। শহরতলীর ফতুল্লা থানার কাশিপুর ফরাজিকান্দা এলাকায় তারা ভাড়া বাসায় থাকে। গ্রামের বাড়ি চাঁদপুরে। চার ভাইয়ের মধ্যে নিহত নাসির ছিলো তৃতীয়। হত্যাকারী আলম নাসিরকে আগে থেকেই হুমকি দিচ্ছিলো। তবে তাদের মধ্যে কি নিয়ে বিরোধ ছিলো তা তিনি পরিস্কার না।পূর্বপরিকল্পিতভাবে তারা আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, হত্যাকারী আলম ও ম্যঙ্গো চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে ছিনতাই সহ নানান অভিযোগে সদর ও ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শাহাদাত হোসেন জানান, কি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল এবং হত্যাকান্ড সংঘটিত হয়েছে তা আমরা তদন্ত করে খতিয়ে দেখছি। তবে হত্যাকারীদের দ্রুততম সময়ে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...