শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

না’গঞ্জ জেলা পরিষদে দুই কর্মকর্তার প্রকাশ্যে ঘুষ গ্রহণ

জেলা পরিষদের চেয়ারম্যানকে ঘুমিয়ে রেখে প্রকাশ্যে ঠিকাদারের কাছ থেকে দুই প্রকৌশলীর ঘুষ লেনদেনের ভিডিওতে জেলাজুড়ে সমালোচনার ঝড়..!  

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের এক ঠিকাদারের কাছ থেকে দায়িত্বরত দুই প্রকৌশলীর প্রকাশ্যে ঘুষ লেনদেনের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে, নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে জহির নামে এক ঠিকাদারের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ লেনদেন করতে দেখা যায় উপ-সহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত ও সাবেক সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুসকে। ভিডিওতে ঘুষের অর্থ নিয়ে দরকষাকষি করতেও শুনা ও দেখা যায়।

গোপনে ধারন করা মোবাইল ফোনে পাঁচ মিনিটের ওই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।জেলা পরিষদের সচ্ছতা নিয়ে সমালোচনার ঝড় বইছে।

ভিডিওটি কবে ধারণ করা এটা নিশ্চিত হওয়া যায়নি তবে এটি জেলা পরিষদের দায়িত্বরত দুই প্রকৌশলীর এটা নিশ্চিত।ভিডিওর আলাপচারিতা থেকে এটা ধারণা করা হচ্ছে, ভিডিওটি ঈদুল আজহার আগের ঘটনা।

ভাইরাল এই ভিডিওর বিষয়ে জানতে উপ-সহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিতের নাম্বারে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

জানা গেছে, ঘুষ গ্রহণ ও লেনদেনের ভিডিওটি ঈদুল আজহার কয়েকদিন আগের ঘটনার। ইতিমধ্যে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ভিডিওর বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরে এসেছে। তবে এটি কবের ঘটনা সেটা জানা নেই।তবে এদের দুজনের মধ্যে সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুস বেশ কিছুদিন আগেই বদলি হয়েছেন।অপরজন উপ-সহকারী প্রকৌশলী কাঞ্চন পালিতের বিরুদ্ধে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন সাহেবের দায়িত্বে থাকা অবস্থাই তার বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ আমার কাছে এসেছে। এসব অভিযোগের কারণে তাকে বদলির জন্য সম্প্রতি ডিও লেটার প্রদান করা হয়েছে।

চেয়ারম্যান চন্দন শীল হুশিয়ারী উচ্চার করে আরও জানান, জেলা পরিষদ কার্যালয়ে আমি কারো কোনো অনিয়ম-দুর্নীতি সহ্য করব না।ভাইরাল হওয়া ভিডিওটির ব্যাপারে আমি সরকারের উচ্চ পর্যায়ে জানাব। কারণ, আমি নিজে স্বচ্ছতার সাথে কাজ করি। এখানে কোনো বদনাম হলে সেটা সরকারের বদনাম। আমি এটা কোনোভাবে বরদাস্ত করবো না।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...