শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

নারায়ণগঞ্জে প্রকাশ্যে সন্ত্রাসী মনু খুন

 

বন্দর(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।

 

 

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে মনিরুজ্জামান মনু (৪২) নামে সন্ত্রাসীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী।

শুক্রবার (৭ জুন) সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের মুরাদপুরে নিজ বাড়িতে এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে,এলাকায় আদিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সন্ত্রাসী মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী মিলে এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে নিহত মনুর স্ত্রী সাবিনার অভিযোগ। নিহত মনু নাসিক ২৭ নং ওয়ার্ড মুরাদপুর এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহত মনুর ছেলে মিনহাজ ও ভাগনি মুনমুন জানান, সোনারগাঁও কুতুবপুরে মামির জানাজা শেষে শুক্রবার সকাল ১১ টার দিকে মনিরুজ্জামান মনু মদনপুর মুরাদপুর নিজ বাড়িতে অবস্থান করছিল। এ সময় একই এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী তাকে ঘর থেকে বাহির করে প্রথমে মাথায় গুলি করে এরপর কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে দুপুর ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, নিহত মনু মদনপুর মুরাদপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তাদের পরিবারের মধ্যে আবুল পুলিশের ক্রস ফায়ারে নিহত হন।মূলত এলাকার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত মনু, ভাই নুরুজ্জামান নুরা ও বাবুল আক্তার সহ বড় বোন নিলুফা অপর সন্ত্রাসী গ্রুপ সুরুত আলীর ছেলে হাবিবের নিয়ন্ত্রনাধীনদের হাতে খুন হয়েছেন। তার পর থেকে মনু কাপাসিয়ায় বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করতো।

গত বৃহস্পতিবার মনু পাশ্ববর্তী সোনারগাঁও উপজেলার কাঁচপুরের কুতুবপুর এলাকায় তার মামি মারা যাওয়ার খবর পেয়ে ওই বাড়িতে যায়।এরপর শুক্রবার সকালে মনু নিজ বাড়িতে আসলে খবর পেয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে গুলি সহ কুপিয়ে পিটিয়ে হত্যা করে। একই পরিবারের ৯ জনের খুন হওয়ার মধ্যে দিয়ে ইতি ঘটলো মনু সন্ত্রাসীর! নাকি পূর্ণরায় খুনের নগরীতে পরিনত হলো এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মোস্তফা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে মনিরুজ্জামান মনুকে গুলি করে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রতিপক্ষ অপর একটি সন্ত্রাসী গ্রুপ। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের চেষ্টায় অভিযান অব্যহত রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...