শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সাবেক পাটমন্ত্রী গাজীর এপিএস এমদাদুল হক গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সাবেক পাটমন্ত্রী গাজীর এপিএস এমদাদুল হক গ্রেপ্তার

অর্থ আত্মাসাৎ’র দায়ে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে এক কওমি মাদ্রাসা শিক্ষককে নিয়ে আদালত ও থানায় দু’টি পৃথক অভিযোগ করা হয়েছে। কমিটিকে ডিঙ্গিয়ে ও ব্যাংক হিসাবে আয়ের টাকা জমা না রেখে নিজের পকেটে টাকা রাখার অভিযোগ করেছেন মাদ্রাসা কমিটির সদস্যরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মীরপুর
হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসায়। একটি অভিযোগে বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন আদালত।
সূত্রে জানা যায়, মাদ্রাসার সভাপতি, প্রধান শিক্ষক ও কোষাধ্যক্ষের নামীয় একটি ব্যাংক হিসাব চালু করা হয়েছে। দীর্ঘদিন ধরে মাদ্রাসার প্রধান শিক্ষক (মোহতামিম) আসাদ আল হোসাইন ব্যাংক হিসাবে
টাকা জমা না রেখে নিজের কাছে সংরক্ষণ করে রাখছেন। ওই ব্যাংক হিসাব গেল বছরের ১লা জানুয়ারি থেকে চলতি বছরের ১১ই জানুয়ারি পর্যন্ত দু’বারে মাত্র ৯৪ হাজার ২০০ টাকা জমা হয়েছিল।
এত দিনের মধ্যে প্রায় ১৫ লাখ টাকা আদায়কৃত অর্থ আয় হলেও ব্যাংক হিসাবে তা জমা হয়নি। এতে মাদ্রাসার সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ অন্যান্য সদস্যরা বার বার ওই প্রধান শিক্ষককে ব্যাংক হিসাবে টাকা জমা রাখার কথা বললেও তিনি তা তোয়াক্কা না করে নিজের কাছেই রেখেছেন। এতে মাদ্রাসার অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং তিনি কমিটির কাছে আনুমানিক প্রায় ১৫ লাখ টাকা দিতে অস্বীকার করেন। মাদ্রাসা কমিটির সদস্য ছালেহ আহমদ ও গিয়াস উদ্দিন বলেন, তিনি ব্যাংকে অথবা কোষাধ্যক্ষের কাছে মাদ্রাসার অর্থ রাখতে রাজি নন। হিসাবের কথা বললে তিনি উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন। মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল মোছাব্বির বলেন, ‘আমি মনে করি উনি মাদ্রাসার দায়িত্ব ছেড়ে দিক এটাই ভালো হবে। এ ব্যাপারে অভিযুক্ত আসাদ আল হোসাইন বলেন, ‘যে টাকা নিয়ে তারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তা ডাহা মিথ্যা। আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই।’
সভাপতি-কোষাধ্যক্ষ ও সহ-সভাপতি এর
বক্তব্যের বিষয়ে তিনি বলেন, তারা একে অপরের আত্মীয় বিধায় আমার বিরুদ্ধে এমনটা বলছেন।
মৌলভীবাজার সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, আসাদ আল হোসাইন ও মুজিবুর রহমানের বিরুদ্ধে জিডি মূলে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছি। এর মধ্যে মাওলানা আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...