শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

সোনারগাঁয়ে নিখোঁজ হওয়া দুই সহোদর চট্টগ্রামে উদ্ধার

 

হারুনুর রশিদ, বিশেষ প্রতিনিধি।।

 

নিখোঁজের দেড়মাস পরে দুই সহোদর ভাই কে উদ্ধার করলো সোনারগাঁ থানা পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৪৫ দিন পর উদ্ধার কাজ নিশ্চিত করেন থানা পুলিশ।

গত ১৯ জুন (বুধবার) রাতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর ও খূলশীর পিতার বসত বাড়ি থেকে উদ্ধার করা হয় তাদের।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে নিখোঁজ হওয়ার পর সোনারগা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, এরই ভিত্তিতে পুলিশ নিখোঁজের দুই সহোদর কে খুঁজতে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৯ জুন বুধবার রাতে এস আই ইমরানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রামে ভোজপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমের জন্মদাতা পিতার বসত বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করা করা হয়।

এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশের চৌকস পুলিশ এসআই ইমরান জানান, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল ছাত্র রাফি (১৪) রাফাত (১২) ঐ এলাকার দ্বীন ইসলামের ভাড়াটিয়া বাড়ির আখি আক্তারের ছেলে সৎ বাবার অত্যাচার ও অসাধু আচরণের অতিষ্ঠ হয়ে মাকে না জানিয়ে নিজের আপন পিতার সন্ধানে চট্টগ্রামে পাড়ি দেয়। চট্টগ্রামের ভোজপুর থানা এলাকায় নিজের পিতার কাছে আশ্রয় নেওয়া রাফি, রাফাত কে উদ্ধার করা হয়। এ ছাড়াও তিনি আরও জানান, আইনি জটিলতার কারণে তার সৎ পিতা ও নিজের মার কাছে সোপর্দ না করে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশ অনুযায়ী দুই ভাইকে প্রকৃত অভিভাবকের কাছে সোপর্দ করা হবে।

এ দিকে সোনারগাঁ থানা পুলিশের এসআই ইমরানের বিচক্ষণতা ও সাহসিকতার প্রশংসা করেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সভাপতি, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ইমরান সহ তার ফোর্সদের প্রশংসায় ভাসালেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল শেখ জানান, কথিত সৎ বাবার অশালীন আচরণ, অত্যাচার ও লেখাপড়ার ভরণ পোষণ না চালানোর কারণে বিরক্ত হয়ে নিজের পিতার সন্ধানে চট্টগ্রাম পাড়ি দেয় দুই সহোদর ভাই। সেখান থেকেই তাদেরকে উদ্ধার করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...