শিরোনাম
শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ ‘কুত্তা শ্রাবণ আটক নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর ইজিবাইক চালক স্বামীর আত্মহনন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ আটক-১ নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ ‘কুত্তা শ্রাবণ আটক নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর ইজিবাইক চালক স্বামীর আত্মহনন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ আটক-১ নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ রিপন পাটোয়ারী ও কল্পনা গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে গুলিবিদ্ধ..! 
মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (২৬ জুন)রাত সাড়ে ৮ টার দিকে মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান রিপন পাটোয়ারীর গ্রুপের লোকজন সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনা গ্রুপের শওকতের লোকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।রিপন ও কল্পনা দুজনই স্থানীয় আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা।গুলিবিদ্ধ বাবুল বেপারী (৪৭),ইখতিয়ার বেপারী(২৬),আব্দুর রব(৫৫), মহিউদ্দিন শেখ(৩৪),আসলাম মোল্লা (৫০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়া হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আধিপত্য বিস্তার নিয়ে নিয়ে রিপন পাটোয়ারী ও কল্পনা পক্ষের মধ্যে পূর্ব বিরোধ চলছিল।পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতে রিপন চেয়ারম্যানের পক্ষের সমর্থক আল আমিন,অনিক,রিয়ন,মেহেদীসহ ১০-১২ জনের একটি গ্রুপ মুন্সিকান্দি এলাকায় অবস্থানরত প্রতিপক্ষ কল্পনা গ্রুপের শওকতের সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে।এতে গুলিবিদ্ধ হয় শওকত-কল্পনা পক্ষের লোকজন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে যায়।পরে গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.এস এম কালাম প্রধান জানান, গুলিবিদ্ধ অবস্থায় ৫ জন হাসপাতালে আসে। তাদের হাতে পায়ে বিভিন্ন স্থানে ছিটা গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকায় রেফার্ড করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান,ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...