শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

নারায়ণগঞ্জে কোটি টাকার ইয়াবা সহ আটক ১

 

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ষাট হাজার পিস নিষিদ্ধ ইয়াবাসহ ১জনকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা।

রোববার(১২ মে) বিকাল ৩টার দিকে সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট টোলপ্লাজা সংলগ্ন চেকপোস্ট  থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়। গাড়ি থাকা অপর আরেকজন সুকৌশলে পালিয়ে গেলেও, আটক করা হয়েছে ১ জনকে।

জানা গেছে,আটককৃত আসামি মো. ইসহাক,পিতা- মো. কামাল হোসেন, টেকনাফ উত্তর নীলা আমতলী এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান,নিষিদ্ধ মাদক দ্রব্য বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি অ্যাম্বুলেন্স টেকনাফ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা টোল প্লাজাসংলগ্ন চেকপোস্টে আমরা অবস্থান নেই। পরবর্তীতে সন্দেহজনক অ্যাম্বুলেন্স তল্লাশি করে অক্সিজেন সিলিন্ডারের ভেতরে থাকা নিষিদ্ধ ষাট হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ১জনকে আটক করতে সক্ষম হই, এসময় সুকৌশলে অপর আরেকজন পালিয়ে যায়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকারও বেশি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ইসহাক জানায়, এ ধরনের পদ্ধতি অবলম্বন করে আরও একাধিকবার মাদক সাপ্লাই করা হয়েছে বলে স্বীকার করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...