শিরোনাম
শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

কাউন্টিংয়ে ঠিক থাকলে মোদী আর ক্ষমতায় আসছে না: মমতা

 

কলকাতা প্রতিনিধি।।

 

 

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন না বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভার নির্বাচনের প্রচারের শেষ দিনে যাদবপুরের দলীয় প্রার্থী সায়নী ঘোষ এবং কলকাতা দক্ষিণের দলীয় প্রার্থী মালা রায়ের সমর্থনে রোড শো শুরু করার আগে তৃণমূল নেত্রী মমতা বলেন, দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, খুব সম্ভবত, কাউন্টিংয়ে যদি সব ঠিকঠাক হয়, নরেন্দ্র মোদী আর ক্ষমতায় আসছেন না।

এসময় নরেন্দ্র মোদীর ধ্যান নিয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিবারেই ভোটের আগে কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে, আর ৪৮ ঘণ্টা পাবলিসিটি খায়।এবার ৪৮ ঘণ্টার সব পাবলিসিটি বন্ধ। আপনি ধ্যান করবেন ভালো কথা ধ্যান করুন, কেউ তো বারণ করেনি,তবে ক্যামেরার সামনে কেন?’

প্রসঙ্গত উল্লেখ্য,ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে তামিলনাড়ু প্রদেশে কন্যাকুমারীতে পৌঁছবেন নরেন্দ্র মোদী। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসার কথাও রয়েছে তাঁর। সেই ধ্যানের জন্য কন্যাকুমারীর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যান চলাকালীন সেই এলাকায় কড়া নজরদারি চালাতে প্রায় দু’হাজার পুলিশ কর্মী ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে। এছাড়াও কন্যাকুমারীর সমুদ্র সৈকতে পর্যটকদের প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

বৃহস্পতিবার ৩০ মে সন্ধ্যা থেকে পরেরদিন ১ জুন সন্ধ্যা পর্যন্ত মোদী ধ্যান করবেন বিবেকানন্দ রকে। ধ্যান সেরে ১ জুন বিকেল সাড়ে তিনটা কন্যাকুমারী থেকে ফিরবেন নরেন্দ্র মোদী।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...