শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

দুদকের প্রথম নারী ডিজি শিরীন পারভীন

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

 

দুর্নীতি দমন কমিশনে (দুদক) মহাপরিচালক(ডিজি) পদে পদোন্নতি পেয়েছেন শিরীন পারভীন। এর আগে তিনি দুদকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ইতিহাসে তিনিই প্রথম নারী মহাপরিচালক।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার এই পদোন্নতির তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুদকের প্রধান কার্যালয়ে পরিচালক পর্যায়ের কর্মকর্তা শিরীন পারভীনকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর তৃতীয় গ্রেডে উন্নিত করে মহা-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হলো।

 

এদিন মহা-পরিচালক পদে দায়িত্ব পালনকারী সৈয়দ ইকবাল হোসেনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ায়, এই পদে শিরীন পারভীনকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয়।এ সময় দুদকে প্রেষণে বা পদোন্নতি পেয়ে ৮জন মহা-পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

এরই মধ্যে শিরীন পারভীনসহ ৩জন দুদকের নিজস্ব কর্মকর্তা। বাকি ৫ জনের মধ্যে চারজন প্রশাসন ক্যাডার থেকে দুদকে ডেপুটেশনে যোগ দিয়েছেন।বাকী আরেকজন বিচার বিভাগ থেকে নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...