শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

নারায়ণগঞ্জে পাইপ লাইন লিকেজে গ্যাস সরবরাহ বন্ধ

 

 

মাটি কাটার স্কেবেটর ড্রাইভারের অসাবধানতায় তিতাস গ্যাসের সংযোগ পাইপ ফেটে আগুন লাগার ঘটনায় নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, মুন্সিগঞ্জ ও শ্যামপুরের কয়েকটি স্থানে গ্যাস সরবরাহ বন্ধ। 

 

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল নির্মানাধীন সড়কের কাজ চলাকালীন মাটি কাটার স্কেবেটর এর আঘাতে তিতাস গ্যাসের সংযোগ পাইপ ফেটে আগুন লাগার ঘটনায় এবং পূর্ণরায় সংযোগ লাইনের পাইপ মেরামতের কাজ চলায় নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, মুন্সিগঞ্জ ও শ্যামপুরের কয়েকটি স্থানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

রোববার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে ফতুল্লার শাসনগাঁও এলাকায় বিসিক শিল্পনগরীর সামনে (পঞ্চবটি- মুক্তারপুর)সড়কে এ ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।এসময় প্রায় ৮/১০ টি দোকান পুড়ি যায়

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তিতাস গ্যাসের জরুরি ইউনিট এসে গ্যাস সংযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় গ্যাসের পাইপলাইনটির প্রায় ছয় ইঞ্চি ফুটো হয়ে যায়। ফলে গ্যাসের ২টি স্টেশন (শামপুর-সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জ) বন্ধ রেখে পাইপলাইনের সংস্কারের কাজ চলে।

তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান জানান, পঞ্চবটি-মুক্তারপুর সড়কে দু-তলা সড়কের কাজ চলাকালীন সময়ে স্কেবেটর চালকের অসাবধানতার কারণে গ্যাসের মূল সংযোগ লাইনের পাইপটি প্রায় ছয় ইঞ্চির মতো ফেটে যায়। এ কারনে গ্যাসের দুটি স্টেশন সংস্কারের জন্য  (শামপুর-সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জ) বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, এটি মেইন লাইন হওয়ায় সেখানকার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জের মূল শহর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জের গ্যাস সরবরাহ বন্ধ আছে এবং ঢাকার শ্যামপুরের একাংশও বন্ধ রয়েছে।

সংস্কার কাজ শেষ হতে আনুমানিক রাত ২টা বা তার বেশি সময়ও লাগতে পারে বলে জানান তিনি। তবে কাজ শেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছে দেশের অন্যতম শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক এলাকায় সহ আশপাশের এলাকাসমূহ। একই সঙ্গে বিপাকে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনগুলো।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জ যাওয়া গ্যাসের মূল সংযোগ পাইপ ফেটে গেছে। ওই ফাটল থেকেই প্রচুর স্প্রিটে আগুনের সূত্রপাত। আমাদের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ঘটনাস্থলে টিনের ৯টি দোকান পুড়ে গেছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...