শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

দেশে ফিরলেন নগরমাতা আইভী

 

অনলাইন ডেস্ক।।

 

অবশেষে দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।দীর্ঘ ১ মাসের বেশি সময়
পরিবারের সাথে নিউজিল্যান্ডে অবস্থান করেছিলেন তিনি।

শনিবার (১৮ মে) রাত সাড়ে ১১টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি।একদিন বিশ্রাম শেষে ২০ মে (সোমবার) থেকে যথারীতি সিটি কর্পোরেশনে অবস্থান করবেন।

এর আগে, গত ১৫ এপ্রিল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন  নগর মাতা সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি।

প্রায় এক মাস নিউজিল্যান্ড অবস্থানকালে সেখানে পরিবারের সদস্যদের সাথে নিবিড় সময় দেয়ার পাশাপাশি সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথেও মতবিনিময় করেন তিনি।

মেয়র আইভীর স্বামী একজন নিউজিল্যান্ড প্রবাসী কাজী আহসান হায়াৎ পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাদের সংসারে দুই ছেলে রয়েছে তারা বাবার সাথে নিউজিল্যান্ডে বসবার করেন। বড় ছেলে কাজী সাদমান হায়াৎ সীমান্ত অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ও ছোট ছেলে কাজী সারজিল হায়াৎ অনন্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করছেন। এছাড়াও মেয়র আইভীর এক বোনও নিউজিল্যান্ডে বসবাস করেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০৩ সালে নারায়ণগঞ্জের পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে নিউজিল্যান্ডে বসবাস করতেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরপর ৩ বারের নির্বাচিত মেয়র নগরমাতা ডা. সেলিনা হায়াৎ আইভী।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...