শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

পুলিশের সকল স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

হামলার শিকার হলে কীভাবে প্রতিহত করতে হবে তার নির্দেশনা পুলিশ সদর দফতর থেকে সকল ইউনিটে পাঠানো হয়েছে। সবাইকে বিশেষভাবে সতর্ক রাখার জন্য এ নির্দেশনা..!

 

বিশেষ প্রতিবেদক।।

সারাদেশে সকল থানাসহ পুলিশের সব ধরনের স্থাপনা ও অস্ত্র-গোলাবারুদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

শুক্রবার (২৬ এপ্রিল) পুলিশ সদর দফতরের অপারেশন বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্দেশনায় বলা হয়, সারা দেশের সকল থানায় কমপক্ষে তিনটি সেইন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে। এছাড়া থানা কিংবা পুলিশের যে কোনও স্থাপনায় হামলার শিকার হলে কীভাবে প্রতিহত করতে হবে তার নির্দেশনা পুলিশ সদর দফতর থেকে সকল ইউনিটে পাঠানো হয়েছে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সম্প্রতি কুকি-চিন সন্ত্রাসীরা বান্দরবানে পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুট করেছে। এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে,কিংবা এড়ানো যায় সেই লক্ষ্যে পুলিশ সদর দফতর থেকে এ সকল বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজিপি মো. আনোয়ার হোসেন বলেন, বান্দরবানে অস্ত্র লুটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সকল ইউনিটে অ্যালার্ম প্যারেডেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এটি নিয়মিত কার্যক্রমের অংশ।
এদিকে পুলিশ সদর দফতরের দেওয়া নির্দেশনার মতো ঢাকা মহানগর পুলিশও থানা ও পুলিশের স্থাপনার নিরাপত্তা জোরদার করার বিষয়ে সার্কুলার জারি করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২৩ এপ্রিল সার্কুলারটি জারি করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির ওই সার্কুলারে বলা হয়েছে, প্রত্যেক থানায় কমপক্ষে ৩টি স্থায়ী সেন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে। তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এ সংখ্যা কম-বেশিও হতে পারে। রাতের বেলা ডাবল সেন্ট্রি ডিউটি মোতায়েন করতে হবে।
অতিরিক্ত সংখ্যক পুলিশের ছুটি বা অন্যত্র দায়িত্বে না রাখার বিষয়ে খেয়াল রাখা। বাইরের কারও  দেওয়া কোনো খাবার না খাওয়া পরামর্শ দেয়া হয়েছে। অস্ত্রাগার সুরক্ষিত রাখার প্রতি বিশেষ সজাগ দৃষ্টি রাখার প্রতি গুরুত্বারোপ করেছে। রাতে নির্দিষ্ট সময় পর থানায় বাইরের কেউ প্রবেশ করলে নিরাপত্তার স্বার্থে চেকিং এবং সতর্কতার সঙ্গে প্রবেশ করতে দেওয়া।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, সুনির্দিষ্ট কোনও হুমকির জন্য নয়, সবাইকে বিশেষভাবে সতর্ক রাখার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...