শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

না’গঞ্জে সহিংসতা: ওসিসহ ৩ পুলিশকে পিটিয়ে-কুপিয়ে জখম, ঢাকা থেকে গ্রেপ্তার ১০

আড়াইহাজার (না’গঞ্জ) সংবাদদাতা।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ওসিসহ তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেতে সক্ষম হয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের পাঁচ তারকা একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের সমন্ধে বিস্তারিত নাম-পরিচয় জানায়নি পুলিশের বিশেষায়িত এ বাহিনী। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ভোরের দিকে গোপন তথ্যের ভিত্তিতে গুলশানের ওই পাঁচ তারকা হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়াইজাহারে হরতালের নামে নাশকতা, সহিংসতায় উদ্দেশ্য প্রনোদিতভাবে ওসিসহ তিন পুলিশ সদস্যকে মারাত্মক ভাবে পিটিয়ে কুপিয়ে জখমের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এদিকে আজ সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির ত্রিমুখী সংঘর্ষ হয়। এক পর্যায়ে ওসিসহ তিনজন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে জখম করা হয়। এ সময় অন্তত আরও ২০ জন আহত হয়। আহত তিন পুলিশ সদস্য হলেন পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপ-পরিদর্শক(এসআই) মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...