শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

না’গঞ্জে ছেলের হাতে মা খুন: কুপিয়ে হত্যার পর পাশের রুমে শুয়েছিলেন সুমন

না’গঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাকে ধাড়ালো বটি (অস্ত্র) দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লা রেলওয়ে স্টেশনের উকিলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মা মধুমালা বেগমের (৫০) রক্তাক্ত মরদেহ উদ্ধার এবং হত্যার দায়ে অভিযুক্ত ছেলে সুমনকে (২৪) আটক করেছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, রেলওয়ে স্টেশনে উকিলবাড়ী এলাকায় ভাড়া থাকে সুমনের পরিবার। সুমন দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। বিয়ে করলেও স্ত্রী-সন্তান সুমনকে ছেড়ে চলে গেছে। মাদকের নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রায়শই সুমনের সঙ্গে তার মা মধুমালা বেগমের ঝগড়া,কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হতো।ঘটনার সময় রাত ১টার দিকে মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে ঘরে থাকা ধাড়ালো বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে মাদকাসক্ত সুমন। এরপর মায়ের নিথর মরদেহ আরেকটি কক্ষে রেখে, অন্য রুমে এসে লাইট বন্ধ করে শুয়ে থাকেন ঘাতক ছেলে।
এ সময় খূনী ঘাতক সুমনের বাবা নূর ইসলাম ও ভাই নিজেদের খাবার হোটেলে কাজে ব্যস্ত ছিলেন। খবর পেয়ে তারা বাসায় এসে এক রুমে মধুমালা বেগমের নিথর মরদেহ ও অন্য রুমে সুমনকে লাইট বন্ধ করে শুয়ে থাকতে দেখেন। এ ঘটনা জানাজানি হয়ে গেলে একপর্যায়ে এলাকাবাসী সেখানে জড়ো হয়ে মাদকাসক্ত ঘাতক সুমনকে বেঁধে পুলিশে খবর দেয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সজীব বলেন, অভিযুক্ত সুমনকে রাতেই আটক করে থানায় আনা হয়েছে।নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...