শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

সোনারগাঁয়ে বহিষ্কৃত সেনা কর্মকর্তা সহ ভূয়া ডি‌বি আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আইন শৃংখলা বাহিনী পরিচয়ে ডাকাতির সময় ভূয়া গোয়েন্দা পু‌লি‌শ (ডি‌বি) পরিচয়ধারী ৬ সক্রিয় ডাকাত দলের সদস্য‌কে আটক ক‌রে‌ছে
সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (২৫ আগষ্ট) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিষ‌টি নি‌শ্চিত ক‌রে অপরাধ বিভা‌গের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপর চাই লাউ মারমা।
সংবাদ সম্মেলনে তি‌নি ব‌লেন,  বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দিবাগত রাত ১১টার দিকে সোনারগাঁ থানার পাকুন্দাব্রীজের উপর থেকে ভূয়া সেনাবাহিনীর সার্জেন্ট ও ডিবি পুলিশ পরিচয়দানকারী আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উক্ত অভিযানে ভিকটিম উদ্ধার সহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র সুসজ্জিত মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বরিশাল জেলার কুন্দিহার বানারী পাড়া থানার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে মোঃ শামিম হোসেন (৩৫), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মজিদ সরকারের ছেলে আরিফুল ইসলাম (২৬),  জামারপুর জেলার মাদারগঞ্জ থানার নহরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম (৩৩),  বরিশাল জেলার উজিরপুর থানার (বাংলাদেশ সেনাবাহিনীর বহিস্কৃত সার্জেন্ট) মৃত আলী আহাম্মেদ এর ছেলে মোঃ মিলন (৪৬), কুমিল্লা জেরার মুরাদপুর থানার বাদশা আলমের ছেলে রায়হান সরকার মামুন (৩০),  ফরিদপুর জেলার আলমডাঙ্গা থানার ফুল মিয়ার ছেলে নয়ন (২৬)।
‌তি‌নি আ‌রো ব‌লেন, সোনারগাঁ থানা পুলিশের একটি টিম রাত্রিকালীন চেকপোস্টে ডিউটিরত ছিল।এসময় ডাকাত দল একটি গাড়ি সহ পাকুন্দা ব্রীজের উপর পৌছালে পুলিশ দেখে ভিকটিমের হাত ও চোখের বাধন খুলে দিয়ে তাকে চুপ থাকতে বলে। ভিকটিম তখন পুলিশ দেখে ডাক চিৎকার করলে চিৎকার শুনে দ্রুত চেকপোস্ট হতে ডিউটিরত পুলিশ এসে গাড়ি সহ আসামীদের গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে সাদা রংয়ের একটি টয়োটা হাই এস গাড়ি, লুণ্ঠিত অর্থ নগদ ৯০ হাজার টাকা, কালো রংয়ের একটি প্লাস্টিকের বাট যুক্ত সিলভারের একটি খেলনা পিপ্তল,  ১টি ওয়াকিটকি (ওয়ারলেস সেট), একটি কালো রংয়ের লেজার লাইট, কাঠের বাট যুক্ত মরিচা পরা একটি চাইনিছ কুড়াল, একটি বাশের লাঠি,  তিনটি চেক গামছা, এক জোড়া হাতকড়া, যাতে বাংলাদেশ পুলিশের মনোগ্রাম খোদাই করে লেখা আছে উদ্ধার করা হয়।
প্রাধমিক ভাবে আমরা ধারনা করা হচ্ছে গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। উক্ত ডাকাতির এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি নিয়মিত ডাকাতি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডি‌বি) তরিকুল ইসলাম, সোনারগাঁ থানার অফিসার ইসচার্জ মাহবুব সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...