শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে আহত ৩৫ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বহুজাতিক  একটি ডাইংয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কারখানার বিপুল পরিমান কাপড় পুঁড়ে গেছে।আহত হয়েছে ৩৫ গার্মেন্টস কর্মী।
সোমবার (২৪ জুলাই) মধ্যরাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিক্স কারখানায় এ অগ্নিকান্ড ঘটে।
খবর পেয়ে মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় বেলায়েত হোসেন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী মারাত্মকভাবে আহত হয়।
আহতদের নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইং কারখানাটিতে ঝুট পুঁড়িয়ে বয়লারে কাপড় রঙ করার চলাকালীন সময়ে রাত একটার দিকে আগুনের সূত্রপাত হয়। মূহর্তেই আগুন কারখানাটির গোডাউনসহ আশপাশের প্রতিটি ফ্লোরে ছড়িয়ে পড়ে।
এ সময় কারখানায় কর্মরত শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। পরে রাত দেড়টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের জেলা উপ-সহকারি পরিচালক মো. ফখরউদ্দিন সত্যতা নিশ্চিত করে  জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর নিশ্চিত করা যাবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...