শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে দ্বিতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ, আহত-৯ পুলিশ গাজীপুরে শ্রমিক আন্দোলনে আ/হ/ত তৌফিক অবশেষে মা/রা গেছেন জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এসআরবির নতুন মহাপরিচালক(ডিজি) ফারুক আহমেদ বাংলাদেশে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত উভয়পক্ষের অর্ধশতাধিক  সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ গাজীপুরে শ্রমিকদের মহাসড়কে সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক আন্দোলনে বিক্ষোভ: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার-৩০ জেলহত্যা দিবস আজ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে দ্বিতীয় দিনেও দফায় দফায় সংঘর্ষ, আহত-৯ পুলিশ গাজীপুরে শ্রমিক আন্দোলনে আ/হ/ত তৌফিক অবশেষে মা/রা গেছেন জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এসআরবির নতুন মহাপরিচালক(ডিজি) ফারুক আহমেদ বাংলাদেশে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত উভয়পক্ষের অর্ধশতাধিক  সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ গাজীপুরে শ্রমিকদের মহাসড়কে সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক আন্দোলনে বিক্ষোভ: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার-৩০ জেলহত্যা দিবস আজ

নারায়ণগঞ্জে ১’শ ১২ কেজি গাঁজাসহ আটক ৩

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়াস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

শনিবার (৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার(এসপি) গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মো. নজরুল ইসলামের ছেলে মো. সুজন(২৩), যশোর জেলার কোতালীয়ার দিঘীরপাড় এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে মো. সোহেল হোসেন(৩৩) এবং তার ভাই রাসেল হোসেন (২০)।

এ ঘটনায় পালাতক রয়েছেন সোনারগাঁয়ের পশ্চিম বাহাকৈর এলাকার মৃত. বশু খানের ছেলে রবিউল খান রবি।

জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ২ সদস্য, দুপুর পৌনে একটার দিকে সোনারগাঁও মোগরাপাড়াস্থ নতুন বাজারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী লেনে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ১১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের ব্যবহত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...