শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, ফের নীতিমালা সংশোধন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল স্বাভাবিক গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর নারায়ণগঞ্জে সমবায় মার্কেটের হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানিসহ প্রতারণার অভিযোগ গাজীপুরে ফের উত্তপ্তের শঙ্কা, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ফেসবুকে স্বীকারোক্তি, যুবক আটক এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে সকল নিয়ম দীর্ঘ ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শ্রমিক আন্দোলনে বন্ধ ৫২৯ কারখানা, লাখো শ্রমিক ছেড়েছেন কর্মস্থল মিয়ানমারে পাচারকালে দশ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক-৯ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, ফের নীতিমালা সংশোধন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল স্বাভাবিক গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর নারায়ণগঞ্জে সমবায় মার্কেটের হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানিসহ প্রতারণার অভিযোগ গাজীপুরে ফের উত্তপ্তের শঙ্কা, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ফেসবুকে স্বীকারোক্তি, যুবক আটক এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে সকল নিয়ম দীর্ঘ ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শ্রমিক আন্দোলনে বন্ধ ৫২৯ কারখানা, লাখো শ্রমিক ছেড়েছেন কর্মস্থল মিয়ানমারে পাচারকালে দশ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক-৯

আবারও প্রাণচাঞ্চল্যে সরগরম কক্সবাজার সৈকত

বিশেষ প্রতিবেদক।।

ঘূর্ণিঝড় মোকা’র প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারনে গত সপ্তাহে কক্সবাজারে পর্যটকের আনাগোনা ও পদচারনা কম হলেও ঝড় শেষে আবারও পর্যটকের পদচারণয় মুখর হয়ে উঠতে শুরু করেছে কক্সবাজার সৈকত।
শুক্রবার (১৯ মে) সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা, সি-গাল ও লাবণী পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড় ছিলো চোখে পরার মতো।
এদের মধ্যে, অনেকে কিটকট ছাতায় বসে সমুদ্রের ঢেউ দেখছেন, অনেকে সমুদ্রস্নান, জেটস্কি ও ঘোড়া রাইডে নিজেদের মাতিয়ে তুলছেন। কেউ সমুদ্রকে পেছনে রেখে ছবি তুলে রাখছেন। কেউবা প্রিয়জনের হাতে হাত রেখে হাঁটছেন।

সৈকতের একজন ফটোগ্রাফার জানালেন, ‘ঝড়ের পর পর্যটকরা নতুন করে কক্সবাজারের সৈকতে আসতে শুরু করেছেন, আমরাও প্রস্তুতি নিয়েছি। পর্যটকে ভরপুর হলে আমাদের আয় অনেকটা বাড়ে।’
কক্সবাজার হোটেল-মোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন,’একদিকে ঘূর্ণিঝড়, অন্যদিকে সারাদেশে চলছে এসএসসি সমমান পরীক্ষা। সব মিলিয়ে গত সপ্তাহে কক্সবাজারে পর্যটক তুলনামূলক কম ছিল। তবে পর্যটকরা ফের আসতে শুরু করেছেন। পরীক্ষা শেষ হয়ে গেলে এবং আবহাওয়া ভালো থাকলে প্রচুর পর্যটক আসবেন কক্সবাজারে সৈকতে। পর্যটকদের সেবা দিতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।’
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম বলেন, ‘একটি সৌন্দর্যময় এবং গুরুত্বপূর্ণ পর্যটন স্পট হিসেবে অনেকেই কক্সবাজারকে বেছে নেন। ঘূর্ণিঝড় মোখার প্রভাবের পর সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারের বিভিন্ন স্পটে পর্যটকরা আসতে শুরু করেছেন। তাদের নিরাপত্তার দিতে কক্সবাজার জেলার প্রতিটি পর্যটন স্পটে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে। পর্যটকরা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন সেজন্য আমরা র্সবদা সচেষ্ট ও সজাগ রয়েছি।’

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...