শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী আ.লীগের বিক্ষোভ কর্মসূচী কাল

অনলাইন ডেস্ক।।

রাজশাহীতে বিএনপির সমাবেশ কর্মসূচী থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আগামীকাল সোমবার (২২ মে) সারা দেশে বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার (২১ মে) রাতে গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা রাষ্ট্র প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এরই প্রতিবাদে সোমবার আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময় হত্যার পরিকল্পনা ও চেষ্টা চালানো হয়েছে। ১৫ বারের মতো হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু কন্যার ওপর চালানো হয়েছে সশস্ত্র হামলা।
এবার রাজশাহীর বিএনপি নেতা এক প্রকাশ্য সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন।

গত শুক্রবার (১৯ মে) সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে‘কবরস্থানে’পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আর ২৭ দফা কিংবা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে,শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ।’এমনই বক্তব্য প্রদান করেন ওই নেতা।

আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাসিক মেয়র মিজানুর রহমান মিনু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও মামুন অর রশিদের সঞ্চালনায় সমাবেশে রাজশাহী বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাইন সৌকত, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক শফিকুল হক মিলন, সাবেক এমপি অ্যাড. নাদিম মোস্তফা, রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান মন্টু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...