সর্বশেষ:-
রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন ইসি আনোয়ারুল ইসলাম
সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী।। নরসিংদীর রায়পুরায় ভোটার হালনাগাদ কর্মসূচী ২০২৫ উপলক্ষে সফরে আসেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। পূর্বনির্ধারিত সফরসূচী অনুযায়ী বুধবার (৯এপ্রিল) সকাল রায়পুরা উপজেলা পরিষদে পৌছালে উপজেলা প্রশাসনের পক্ষ হইতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসদ রানাসহ অন্যান্য কর্মকর্তাগণ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মত বিনিময় সভা
না’গঞ্জে এবার নতুন ভোটার যুক্ত হয়ে মোট সংখ্যা ২৩ লাখ ৫১ হাজার ৯২৯ জন।
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রোববার (২ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি আনুষ্ঠানিক উদযাপন করা হয়। এসময় জানানো হয়েছে, এবার নারায়ণগঞ্জ জেলায় নতুন ভোটার বেড়েছে ৩৫ হাজার ৫২২ জন।
দশম-একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ২২ ডিসি বাধ্যতামূলক অবসরে
বিশেষ প্রতিনিধি।। এবার ২০১৪ ও ২০১৮ সালের দশম এবং একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। মো. মোখলেস উর
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জের শীর্ষ ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু(দিপু ভূইয়া) এবং সঙ্গে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোরশেদ সারোয়ার সোহেল ও মোহাম্মদ আবু জাফর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের (বেয়ারা) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তারা। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি
রূপগঞ্জে দিপু ভুঁইয়ার সাথে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপোর্টার।। নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ আহবায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে শুভেচ্ছা জানাতে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা বুধবার (১২ ফব্রুয়ারি) বিকেলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা দিপু ভুঁইয়ার সাথে মুঠোফোনে সেলফি তুলে আনন্দ উল্লাস করেন। আড়াইহাজার উপজেলা বিএনপি নেতা রিয়াজুল ইসলাম
নারায়ণগঞ্জে হোসিয়ারি সমিতির নির্বাচনে বদিউজ্জামান বদু প্যানেল বিজয়ী
বিশেষ প্রতিবেদক।। বাংলাদেশ হোসিয়ারি সমিতির (বেয়ারার) নির্বাচনে বদিউজ্জামান বদু(সভাপতি) প্যানেল নির্বাচিত হয়েছেন এছাড়াও সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু এবং সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন নির্বাচিত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় হোসিয়ারি সমিতির কার্যালয়ে নির্বাচন শেষে বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মো.
বিনা প্রতিদ্বন্দ্বিতায় না’গঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হলেন যারা
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের ১৯ জন পরিচালক পদপ্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন বোর্ডের সভা শেষে এ ঘোষণা আসে। ১৯ জন পরিচালকের মধ্য থেকে পরবর্তীতে সভাপতি ও দুইজন সহ-সভাপতি নির্বাচিত হবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে,এর আগে গত বুধবার(৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেল বিজয়ী
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জে অনুষ্ঠিতব্য বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচন-২০২৫ এর ১৮টি পদের মধ্যে বদিউজ্জামান বদুর নেতৃত্বাধীন প্যানেল ১৫টিতে জয় লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে একমাত্র ফতেহ মোহাম্মদ রেজা রিপন নির্বাচিত হয়েছেন।এছাড়াও অ্যাসোসিয়েট গ্রুপের স্বতন্ত্র পদ থেকে আরও ২ জন বিজয়ী হয়েছেন। সোমবার(৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান
হোসিয়ারী এ্যাসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলকে বিজয়ী করতে প্রচার-প্রচারনা অব্যাহত
বিশেষ প্রতিনিধি।। ‘বদু প্যানেল এগিয়ে চলো,আমরা আছি তোমাদের সাথে’ এই শ্লোগান নিয়ে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে বিভিন্ন হোসিয়ারী দোকান মালিকগণ আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেলের প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে ভোটারদের নিকট ভোট চেয়েছেন। রবিবার ( ২৬ জানুয়ারী) সকালে শহরের নয়ামাটি এলাকার বিভিন্ন হোসিয়ারী মার্কেটের দোকান গুলোতে ব্যবসায়ীরা বদু প্যানেলের পক্ষে এ
দেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়: সিদ্ধিরগঞ্জে আজাদ
লিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ (না’গঞ্জ)প্রতিনিধি।। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আপনারা অচিরেই নির্বাচনী রূপরেখা ঘোষণা করুন। এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়। জনগণ জানতে চায় নির্বাচন কবে হবে। দেশের জনগণ আপনাদের সম্মান করে। যদি সে সম্মান ধরে রাখতে চান অচিরেই আবাদ সুষ্টো নিরেপক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। মহান বিজয়



































































































