সর্বশেষ:-
ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিহতদের সবার বাড়ি ফরিদপুরের নগরকান্দার হাসানহাটি গ্রামে…! অনলাইন ডিজিটাল ডেস্ক।। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার(২৯ আগষ্ট) রাত ৮টার পর নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল খান। নিহতরা হলেন—জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েতের ছেলে চয়ন (২৩), একই গ্রামের দলিল
নারায়ণগঞ্জে ‘আফগানি বেশে’ খেলনা বন্দুক হাতে জনমনে আতংক সৃষ্টিকারী ২ তরুণ শ্রীঘরে
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জ নগরীর ব্যস্ত সড়ক, উদ্যান ও দোকানের সামনে কালো রঙের লম্বা কুর্তা, পায়জামা ও টুপি পরে ‘আফগানি বেশে’ খেলনা বন্দুক হাতে টিকটক ভিডিও তৈরি করা দুই তরুণকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে শহরের ২নং রেল গেইট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান সদর মডেল
মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ, জনমনে ক্ষোভ
ছবি: সংগৃহীত অনলাইন ডিজিটাল ডেস্ক।। সিলেটের হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ করায় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রায় এক মাস আগে সংস্কারকাজের সময় মুরালটি অপসারণ করা হলেও কার নির্দেশে বা কার দায়িত্বে এটি সরানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট
নাটকীয়তা শেষে মাগুরায় কর্মরত পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া বিএনপি নেতা নয়ন গ্রেপ্তার
ছবি : সংগৃহীত দিনভর নানা নাটকীয়তা শেষে মাগুরায় কর্মরত এক পুলিশ সদস্যকে থাপ্পড় মারার অভিযোগে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে অভিযান
ফাইল ছবি; অনলাইন ডিজিটাল ডেস্ক।। সারাদেশে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। একই সঙ্গে মাদক, চোরাচালান ও চাঁদাবাজি রোধে গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় বিশেষ কৌশলগত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী
অনুমোদনহীন ডবল ডেকার স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি : সংগৃহীত অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার কোচ চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। বৈঠকে রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক সিদ্ধান্ত নেওয়া
মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া ছবি। অনলাইন ডিজিটাল ডেস্ক।। মাগুরায় এক পুলিশ সদস্যকে সড়কে গতিরোধ করে মারধর ও ভিডিও ধারনের অভিযোগ উঠেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এ মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়।
মেহেরপুরে ‘বই’ দেখে পরীক্ষা দেয়ার দৃশ্য ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর
অনলাইন ডিজিটাল ডেস্ক।। মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ডিগ্রি পরীক্ষায় বই দেখে লেখার অনিয়ম ভিডিও করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) পরীক্ষার কেন্দ্রটিতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকেরা গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী সাংবাদিকরা জানান, ৫০০ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ প্রায় ৫০ কিলোমিটার যানজটে নাজেহাল
ছবি: সংগৃহীত বিশেষ প্রতিবেদক।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে এ তীব্র যানজটের সৃষ্টি হয়। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত এ যানজট চলছে। এতে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ সংস্কারের কারণে যানজট সুত্রপাত
ফেসবুকে এআই ‘চোর-পুলিশ’ ছবিতে সয়লাব, ব্যক্তিগত তথ্য নিয়ে ঝুঁকি বাড়ছে
ফেসবুকে সয়লাব ‘চোর-পুলিশ’ ট্রেন্ডের ছবি:এআই অনলাইন ডিজিটাল ডেস্ক।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজফিডে সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে পুলিশের পোশাকে বন্ধুকে ধরে রাখা কিংবা পুলিশ সেজে চোরকে জড়িয়ে ধরে ছবি তোলার মতো নানা ছবি। প্রথম দেখায় বাস্তব মনে হলেও এসব ছবি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। বাংলাদেশে ব্যবহারকারীদের মধ্যে গত কয়েকদিনে

























































































