সর্বশেষ:-
কুলাউড়ার ওসির তৃতীয় দফায় বদলির পর ডিআইজির হস্তক্ষেপ
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আফসারকে তৃতীয়বারের মতো বদলি করা হয়েছে। এবার সিলেট রেঞ্জ ডিআইজির সরাসরি নির্দেশে তাকে হবিগঞ্জ জেলায় স্থানান্তর করা হয়েছে। এর আগেও ওসি গোলাম আফসারকে দু’দফায় বদলির আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে অদৃশ্য কারণে তিনি সেই আদেশ পালন না করে কুলাউড়া থানায় দায়িত্ব
রাজধানীর মিটফোর্ডের সামনে নৃশংস হত্যার ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার-৪
অনলাইন নিউজ ডেস্ক।। রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির কোতোয়ালি থানা দুজনকে ও র্যাব দুজনকে গ্রেপ্তার করে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। সে সময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এদিন রাতে
বিসিএমএ’র নতুন সভাপতি প্রিমিয়ার সিমেন্টের কর্ণধার আমিরুল হক
স্টাফ করেসপন্ডেন্ট।। দেশের সিমেন্টশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার সিমেন্টের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিরুল হক। বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকায় বিসিএমএ’র কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তাঁকে আগামী দুই বছরের জন্য সংগঠনটির সভাপতি নির্বাচিত করা হয়। এ ছাড়া সংগঠনের প্রথম সহ-সভাপতি হয়েছে কনফিডেন্স সিমেন্টের
যে কারনে পদায়নের ৭২ ঘন্টার মাথায় সোনারগাঁয়ের ওসি ক্লোজড
স্টাফ করেসপন্ডেন্ট।। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পাওয়ার ৭২ ঘন্টার মাথায় প্রত্যাহার করা হয়েছে পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেনকে। বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে এ পুলিশ কর্মকর্তাকে সোনারগাঁ থানা থেকে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। ওই জোনের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) আসিফ
শরণখোলায় সিএসও নেটওয়ার্কের সেবা মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি, বাগেরহাটের শরণখোলায় ইভলভ প্রকল্প সি এন আর এস (এর) সহযোগিতায়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ও উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ডাঃ আল মামুন জুয়েল (ভেটেরি নারী সার্জন) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শরণখোলা বাগেরহাট, মোঃ খলিলুর
সেফটিক ট্যাংকিতে ঢুকে ৪ জনের মৃত্যু,একজনের অবস্থা আশঙ্কাজনক
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি মোবাইল ফোন তুলতে গিয়ে চারজন মারা গেছেন। এতে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও একজন বুধবার রাত ১১টার দিকে উপজেলার হরিণছড়া চা–বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী ডেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মৌলভীবাজার সদর
সিদ্ধিরগঞ্জে ধনু হাজী খালের উভয় পাশে ৩’শ চারা রোপণ করলেন ডিসি
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় ধনু হাজী খালের উভয় পাশে ৩’শ তাল গাছের চারা রোপণ করেছেন জেলা প্রশাসন। বুধবার (৯ জুলাই) এ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।এসময় তিনশ তাল গাছের চারা রোপন করা হয়েছে। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) বলেন,
কুলাউড়ার হাকালুকি হাওরে অবৈধ জাল ধ্বংস ও জরিমানা
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করেছে প্রশাসন। মঙ্গলবার (৮ই জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে হাওরের বিভিন্ন স্থানে পেতে রাখা প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল,
কুমারখালিতে সন্তানকে হত্যার হুমকি দিয়ে ভাবিকে ‘ধর্ষণ’, দেবর কারাগারে
হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি.।। কুষ্টিয়ার কুমারখালীতে দেড় বছরের শিশুকে হত্যার হুমকি দিয়ে ভাবিকে জোরপূর্বক ‘ধর্ষণে’র অভিযোগে দেবরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়। এছাড়াও পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা
চাঁদপুরে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, দুর্ভোগ চরমে
এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ,চাঁদপুর জেলা প্রতিনিধি: টানা দুইদিনের বৃষ্টিতে চাঁদপুরে বেড়েছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। মঙ্গলবার (৮ জুলাই) থেকে ভারি বৃষ্টিপাতের কারণে চাঁদপুর শহরে নীচু এলাকা ও বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে এলাকা ঘুরে দেখা গেছে, শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, তালতলা, নাজিরপাড়া,



































































































