শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

ভাঙ্গায় রেলপথ-মহাসড়ক অবরোধ, চরমদুর্ভোগে ২৫ জেলার জনজীবন

ফরিদপুর জেলা প্রতিনিধি।।
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধের ৪দিনে আজ সকাল থেকে রেললাইনও বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনগণ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা হাসপাতাল সংলগ্ন কইডুবি রেল ক্রসিংয়ে গাছ ফেলে ব্যারিকেড দেওয়া হয়। এর ফলে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনও স্থানীয় রেল ক্রসিং পার করতে পারেনি।
অবরোধকারীরা সকাল থেকে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়েছেন।
আন্দোলনে স্থানীয় রাজনৈতিক সব দলের নেতা, বীর মুক্তিযোদ্ধাগণ সহ ছোট-বড় নারী-পুরুষ সব বয়সী দেরকে অংশগ্রহণ করে দেখা যায়।
এ বিষয়ে আন্দোলনকারীরা জানান, আজ আমাদের  আন্দোলনের ৪র্থতম দিন।  আজ বৃহস্পতিবার সকাল থেকে রেললাইনও বন্ধ করে দিয়েছি। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
ভাঙ্গা জংশনের স্টেশন মাস্টার সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক দের জানান, যথাযথ গ্রীন সিগনাল না থাকায় ট্রেনটি মকসুদপুর ও নগরকান্দার মধ্যবর্তী স্থানে আটকে রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এবিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন সাংবাদিক দেরবলেন, আন্দোলনকারীরা তাদের দাবির পক্ষে সড়ক ও রেলপথ অবরোধ করছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে। এতে ফরিদপুর ৪-আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার দু’টি বৃহৎ ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালতা উপজেলায় নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয়রা এর প্রতিবাদ জানিয়ে পরের দিন থেকেই ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করেন, আজ চতুর্থ দিনে রেললাইন অবরোধ করে আন্দোলন করছেন স্থানীয়রা।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...