শিরোনাম
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায়

গণমাধ্যমকে অনুরোধ করেছি কোনো ধরনের অর্ডার করিনি: এসবি প্রধান মনিরুল

আমরা শুধু সংবাদ প্রকাশের পূর্বে যাচাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশের অনুরোধ করেছি, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

 

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি দুনীতির তথ্য উন্মোচনের সংবাদ প্রকাশের পরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি পাঠানো হয় ‌গণমাধ্যমে। সেই প্রতিবাদের বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম গণমাধ্যমেকে উদ্দেশ্য করে বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা ভালোভাবে যাচাইয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানাচ্ছি। আমরা গণমাধ্যমকে কোনো ধরনের অর্ডার করেনি।

সোমবার (১ জুলাই) সকালে রাজধানীর গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা সবসময় একই কথা বলে আসছি, ব্যক্তির দায় সংগঠন বা বাহিনীর না।

তবে সম্প্রতি সময়ে পুলিশকে নিয়ে প্রকাশিত সংবাদে অতিরঞ্জিত এবং খণ্ডিত তথ্য ছিল উল্লেখ করেন তিনি। যেমন  আমাদের এক কর্মকর্তার বিষয়ে বলা হয়েছিল, তিনি স্বপরিবারে বিদেশে পালিয়ে গেছেন। আসলে তিনি তো পালিয়ে যাননি। সে কারণে আমরা প্রতিবাদের পাশাপাশি অনুরোধ জানিয়েছি।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মনিরুল ইসলাম বলেন, ‘প্রতিবাদলিপিতে আমরা কোনো ধরনের নির্দেশনা বা আদেশ দেইনি। কোনও অর্ডার করিনি। শুধু পুলিশকে নিয়ে নয়, যে কোনো ধরনের সংবাদ প্রকাশের আগে অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশে অনুরোধ করেছি। এটি পেশাগতভাবে যে কেউ করতে পারেন।তবে অনুরোধ রাখা বা না রাখা আপনাদের বিষয়। আমরা শুধু অনুরোধ করেছি।’ অন্য কিছু না..!

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...